১৯ বছর পর শাহরুখের সঙ্গে জুটিতে রানি, কোন ছবিতে দেখা যাবে তাঁদের?

ভক্তদের জন্যে দুর্দান্ত খবর! ১৯ বছর পর শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রানি মুখোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভক্তদের জন্যে দুর্দান্ত খবর! ১৯ বছর পর শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রানি মুখোপাধ্যায়। ফিরছে ‘কুছ কুছ হোতা হ্যায়’ জুটি। তবে কোন ছবিতে দেখা যাবে তাঁদের? শুধু কাজল নয়, শাহরুখের সঙ্গে রানিও ছিল সুপারহিট জুটি। তাঁরা একসঙ্গে প্রায় ৫০ টির মতো ছবি করেছেন। ‘কভি আলভিদা না কেহনা’, ‘চলতে চলতে’, ‘কভি খুশি কভি গাম’, ‘বীর জারা’, ‘জিরো’, ‘পহেলি’-সহ একগুচ্ছ হিট চলচ্চিত্র রয়েছে রানি-শাহরুখের হিট তালিকায়। এছাড়াও শাহরুখের একাধিক ছবিতে তিনি ক্যামিও করেছিলেন। নব্বইয়ের দশকে নায়িকা কাজলের পরে শাহরুখের সঙ্গে একমাত্র মানাত রানিকেই। তাঁদের রসায়ন একেবারে সুপারহিট রুপালি পর্দায়। ক্যামেরার বাইরেও শাহরুখ-রানির মধ্যে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

তাঁদের জুটিকে একসঙ্গে কোনও অনুষ্ঠানে দেখা গেলেই ভক্তদের আবদার ওঠে আবারও রূপালী পর্দায় দেখার। অবশেষে ভক্তদের সেই আবদার পূরণ করতে চলেছেন সিদ্ধার্থ আনন্দ। ২০২৩ সালে তিন-তিনটে বাম্পার হিট ছবি উপহার দেওয়ার পরে এখনও পর্যন্ত নতুন ছবির ঘোষণা দেন নি শাহরুখ। তবে শিরোনামে আছে, শাহরুখকে আগামীতে ‘কিং’-এ দেখা যাবে। যেখানে তিনি মেয়ে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। প্রথমে ছবিটি নির্মাণের কথা ছিল বাঙালি পরিচালকে র, কিন্তু পরে সিদ্ধার্থ আনন্দের উপর দায়িত্ব দেওয়া হয়। যিনি শাহরুখের ‘পাঠান’ ছবির পরিচালক ছিলেন।

যাই হোক, খবরে আছে, শাহরুখ খানের কিং-এ সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অভয় ভার্মা, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং আরশাদ ওয়ার্সি অভিনয় করবেন। এখন শোনা যাচ্ছে, তাঁদের সঙ্গে যোগ দিচ্ছেন রানি মুখোপাধ্যায়। একটি প্রতিবেদন অনুসারে, রানিকে এই সিনেমায় একটি দীর্ঘ ক্যামিও চরিত্রে দেখা যাবে এবং তিনি সুহানার মায়ের ভূমিকায় অভিনয় করবেন। আরও জানা গিয়েছে যে, রানি মাত্র পাঁচ দিনের শুটিং করবেন, তবে তার ট্র্যাকটি হবে সিনেমার গুরুত্বপূর্ণ অংশ। তবে কিং-এর জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না রানি। কিন্তু স্ক্রিপ্ট পড়ে রাজি হয়ে যান রানি। সুতরাং শাহরুখ-রানির ভক্তদের জন্যে এটি দারুণ একটি সুখবর। ১৯ বছর পর তাঁর একসঙ্গে অভিনয় করতে চলেছেন। কিং ছাড়াও, রানিকে পরবর্তীতে ‘মর্দানি ৩’-তে দেখা যাবে। ‘কিং’-এর মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে ‘মর্দানি ৩’ মুক্তি পাওয়ার কথা রয়েছে ২৭শে ফেব্রুয়ারী, ২০২৬।

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল