ছেলের সঙ্গে পিচকিরি দিয়ে রঙ খেললেন কোয়েল, বরের সঙ্গে হালিশহরে শুভশ্রী

তবে বসন্ত উৎসব বলে কথা, একটু হলুদের ছোঁয়া থাকবে না, তা কি হতে পারে! এদিন ছেলে এবং মায়ের সঙ্গে তাঁর বাবার বাড়িতেই দোল খেললেন টলি ডিভা। রঙে রঙে নিজেকে মাতিয়ে তুললেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ দোল। বাঙালিদের কাছে দোল, আর গোটা দেশের কাছে হোলি। চারিদিকে আজ রঙে রঙময়। সমস্ত দুঃখগুলিকে আজ রঙ দিয়ে ঢেকে দেবেন সবাই। যদিও বর্তমানে দিন কয়েক আগে থেকেই শুরু হয়ে যায় রঙের উৎসব। অফিস-কাছারি, পড়ার ব্যাচে বন্ধুদের সঙ্গে রঙের খেলায় মেতে ওঠেন কচিকাচা থেকে বড়রা সকলে। বাদ যান না তারকারাও। রঙের উৎসবে টলিপাড়ায়ও খুশির মেজাজ। রঙ খেলায় মেতে উঠেছেন তারকারা সকলেই। কেউ রঙ খেলার ছবি ভাগ করে নিয়েছেন, আবার কেউ মিষ্টি শুভেচ্ছা জানিয়েছেন। এক্ষেত্রে টলিউড ডিভা কোয়েল মল্লিক, রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও রয়েছেন। প্রথমেই আসি অভিনেত্রী কোয়েল মল্লিকের কথায়। বরাবরই আর পাঁচটা তারকাদের থেকে তিনি আলাদা। কাজের বাইরে সম্পূর্ণ সময়টাই পরিবারের জন্যে তোলা থাকে তাঁর। ছেলে, স্বামী তো আছেই, সঙ্গে আছে যে কোনও অনুষ্ঠানেই বাবা-মায়ের সঙ্গে সময় কাটানো।

তাই হোলির উৎসবেও তার অন্যথা হলনা। বাবার বাড়িতেই ছেলে, এবং বাবা-মা, পরিবারের সঙ্গে রং খেলায় মেতে উঠলেন রঞ্জিত মল্লিক কন্যা। অভিনেত্রীর ছেলে কবিরের বয়সও এখন প্রায় ৪ পেরিয়েছে। তাই মাকে ছাড়া মোটামুটি একা থাকতেই পারে সে। কিন্তু কোয়েলের কাজের বাইরে সম্পূর্ণ সময়টা ছেলের জন্যেই বরাদ্দ। যদিও সোশ্যাল মিডিয়ায় খুব একটা ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনেন না নায়িকা, কিন্তু আজ হোলিতে কেমন এনজয় করলেন তার কিছুটা আভাস তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন। এদিন রং খেলার জন্যে অভিনেত্রী জিন্স টপই বেছে নিয়েছিলেন। তবে বসন্ত উৎসব বলে কথা, একটু হলুদের ছোঁয়া থাকবে না, তা কি হতে পারে! এদিন ছেলে এবং মায়ের সঙ্গে তাঁর বাবার বাড়িতেই দোল খেললেন টলি ডিভা। রঙে রঙে নিজেকে মাতিয়ে তুললেন অভিনেত্রী। ছেলেকে পিচকারি দিয়ে রঙ মাখাতেও দেখা গেল।

এদিকে সদ্য দ্বিতীয়বার পিতা-মাতা হওয়া রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়, টলিউডের পাওয়ার কাপল হোলি উৎসব উপলক্ষে চলে গিয়েছেন রাজের পৈত্রিক ভিটে হালিশহরে। সেখানেই ছেলে এবং পরিবারকে নিয়ে রঙের খেলায় মেতে উঠেছেন রাজ-শুভশ্রী। গতবছর শেষেই দ্বিতীয়বার বাবা-মা হয়েছেন রাজ এবং শুভশ্রী। মেয়ে ইয়ালিনীর ছবি প্রকাশ্যে না আনলেও তার খানিকটা ঝলক দিয়েছেন। এদিনও ছেলে ইউভানকে রং মাখানোর ছবিই ইনস্টাগ্রামে ভাগ করে নিলেন পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তী। আর রঙের উৎসব উপলক্ষে তাঁরা পোশাক হিসেবে বেছে নিয়ে ছিলেন সাদা পোশাক। রঙে রঙে মেতে উঠেছেন রাজ-শুভশ্রী-ইউভান। নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও পোস্ট করেছেন রাজ-শুভশ্রী।

এদিন অভিনেত্রী সোহিনী সরকারও রঙ খেলেছেন তার বন্ধুদের সঙ্গে।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে