‘ইন্ডিয়ান আইডল’-এর কারচুপি বিষয়ে প্রথম মুখ খুললেন কুমার শানু

সবকিছুর পরও ভালো গান গাইতে হবে। আপনি খারাপভাবে গান গাইতে পারবেন না এবং শো জিততে পারবেন না। যদি তা হয়, তাহলে বলতে পারেন এটা ঠিক হয়ে গেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে দেশের জনপ্রিয় মিউজিক রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল সিজন ১৪’। এই শো নিয়ে একসময় কম বিতর্ক হয়নি। শোয়ের সবকিছু নাকি স্ক্রিপ্টেড, অতিথি বিচারকদের সবকিছু শিখিয়ে দেওয়া হয় কী মন্তব্য করবেন ইত্যাদি। যাই হোক, চলতি বছরের সিজনে বিচারকের আসনে রয়েছেন, সুরকার বিশাল দাদলানি, ৯০ দশকের আইকনিক গায়ক কুমার শানু এবং মেলোডি কুইন শ্রেয়া ঘোষাল। বর্তমানে অডিশন পর্ব চলছে। তবে বিশাল বা শ্রেয়া এর আগে এই শোয়ের বিচারকের আসনে বসলেও কুমার শানু এই প্রথম। কিন্তু প্রায়শই অতিথি হিসাবে শোতে আসতেন গায়ক।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে  বিচারক হিসাবে শোতে থাকার বিষয়ে মুখ খুললেন কুমার শানু। প্রথমেই জানান, এই শোতে বিচারকের আসনে থাকা তাঁর কাছে রোমাঞ্চকর মুহূর্ত। প্রতিবারই অতিথি বিচারক হিসেবে শোতে আসতেন, কিন্তু এবারের চিত্র ভিন্ন। কেউ বাজে গাইলে তিনি কখনই তাঁকে ধমকান না। বরং তাদের বিনয়ের সঙ্গে তাঁদের সঙ্গে আচরণ করেন। নিরুৎসাহিত করেন না। এরপরই তিনি রিয়েলিটি শোয়ের কারচুপি প্রসঙ্গে জানালেন, “আমি সাত বছর ধরে শোতে আসছি। আমি দেখেছি যে এটি মৌলিকতার উপর নির্ভর করে। এখানে সবকিছু সত্যের উপর ভিত্তি করে। আমরা সবসময় সত্য তুলে ধরার চেষ্টা করি। সবকিছুর পরও ভালো গান গাইতে হবে। আপনি খারাপভাবে গান গাইতে পারবেন না এবং শো জিততে পারবেন না। যদি তা হয়, তাহলে বলতে পারেন এটা ঠিক হয়ে গেছে। কিন্তু ‘ইন্ডিয়ান আইডল’ তা নয়।” 

‘ইন্ডিয়ান আইডল’-এর 14 তম সিজনে বিচারকের ভূমিকায় রয়েছেন শ্রেয়া ঘোষাল, কুমার সানু এবং বিশাল দাদলানি। দীর্ঘ আট বছর পর, হুসেন কুয়াজেরওয়ালা সিজন 14 এর হোস্ট হিসাবে ফিরে এসেছেন। বলিউডে তাঁর অবদান অনস্বীকার্য। নব্বইয়ের দশকের থেকে একের পর এক হিট দিয়ে গিয়েছেন তিনি। কিন্তু বর্তমানে সেই যুগের গায়কদের অস্তিত্ব খানিকটা কমে গিয়েছে। তাই বিভিন্ন রিয়েলিটি শোয়ের মাধ্যমে তাঁরা আবারও খবরে আসছেন।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক