চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

নিজস্ব প্রতিনিধি: সকালে শুটিং। রাতে পড়াশোনা। দিনে মাত্র ঘুমের সময় তিন থেকে চার ঘন্টা। হ্যাঁ, গত কয়েক মাস এমনভাবেই দিন কেটেছে ছোটপর্দার ‘কুসুম’ তথা অভিনেত্রী তনিষ্কা তিওয়ারির। ইতিমধ্যেই এই মেগা ধারাবাহিকের মাধ্যমে ঘরে ঘরে পরিচিতি পেয়েছে সে। কিন্তু ছোট থেকেই অভিনয়ের শখ। সেই শখ থেকেই সিরিয়ালের নায়িকা হয়ে ওঠা। অবশ্য ‘কুসুম’ এর আগে ‘পটল কুমার গানওয়ালা’তে অভিনয় করেছে তনিষ্কা। কিন্তু তখন আরও ছোট ছিল সে। এখন সে গোটা সিরিয়ালের নায়িকা। স্বাভাবিকভাবেই মেগার প্রধান কাস্টদের একটু বাড়তি চাপ থাকেই বৈকি! অগত্যা শুটিং করতে করতেই দশম শ্রেণির পরীক্ষা দিয়েছে সে। দিনে শুটিংয়ের পর রাতে পড়াশোনা করেছেন।

শুটিংয়ের ফাঁকে ফাঁকেও পড়াশোনা করেছেন। তবে এত খাটনির ফলাফল কী পেল সে? ইতিমধ্যেই CBSC-ICSC বোর্ডের দশম শ্রেণির পরীক্ষার ফলাফল বেরিয়েছে। কেমন নম্বর পেল কুসুম? অবশ্য পরীক্ষা শেষ হওয়ার পর অন্যান্যদের মতো ছুটি পায়নি সে। যোগ দিতে হয় শুটিংয়ে। দিনরাত শুটিং চলছে। তনিষ্কার পরীক্ষার রেজাল্ট সম্পর্কে অভিনেত্রী র মা তথা মৌমিতা তিওয়ারি জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর সবাই যেমন ছুটি পায়, সেই সুযোগ হয়নি মেয়ের। তবে মাধ্যমিকে ৭৯ শতাংশ নম্বর পেয়েছে সে। তাতেই তাঁরা খুশি। প্রথমে মেয়ের এত কাজের চাপ নিয়ে ভয় পাচ্ছিলেন তিনি। কিন্তু ও ভাল নম্বর পেয়েছে। তাতেই খুশি সবাই। শান্তি পেয়েছেন তিনি। তবে ভবিষ্যতে কী করতে চায় সে?

এ বিষয়ে তনিষ্কার মা জানিয়েছেন, আগামী দিনে তাঁর মেয়ে ‘ফিল্ম স্টাডিজ’ নিয়ে পড়তে চায়। তাই একাদশ ও দ্বাদশ শ্রেণিতে কধা বিভাগেই পড়বে সে। এতদিন যে স্কুলে পড়াশোনা করেছে সে, সেখানেই বাকি দু বছর পড়াশোনা করবে সে। ইতিমধ্যেই নতুন ক্লাসে ভর্তি হয়ে গিয়েছে তনিষ্কা। তবে এই অভিনয়ের জন্যে তাঁদের অনেক কথা শুনতে হয়েছে। সেটাও জানিয়েছেন অভিনেত্রী তনিষ্কার মা। পাড়া প্রতিবেশীরা অনেক কথা শুনিয়েছে তাঁদের। অভিনয় করে মেয়ে কী কর পড়াশোনা করবে, তা নিয়েও কথা শুনতে হয়েছে তাঁদের। তাই মেয়ের মাধ্যমিকের এমন রেজাল্ট দেখে তাঁরা শান্তি পেয়েছেন। শীঘ্রই নতুন ক্লাস শুরু হবে তনিষ্কার।

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ