কম যোগাযোগই কি নবনীতার সঙ্গে বিচ্ছেদের কারণ, জিতুর পোস্টে স্পষ্ট ইঙ্গিত

সেই মানুষটাকে মূল্য দাও যে তোমাকে সময় দিচ্ছে। কারণ সে তোমার সঙ্গে তার জীবনের একটা ইংশ ভাগ করে নিচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই খবরে এসেছে বিচ্ছেদ হতে চলেছে টলিউডের পাওয়ারফুল জুটি জিতু কমল আর নবনীতার। তাঁদের বিয়ে ভাঙার সিদ্ধান্ত রীতিমতো অবাক করে দিয়েছিল ভক্তদের। টলিউডের মিষ্টি জুটির তালিকায় মোটামুটি প্রথমেই উঠে আসে এই জুটির নাম। সোশ্যাল মিডিয়াতেও তাঁরা বেশ পপুলার ছিলেন। কিন্তু এর মধ্যে কি হল, যে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে হল দুই জুটির। প্রায়শই পরস্পরের কাজের প্রশংসা করতেন দুজনাই অনলাইনের দরবারে। ‘বাচ্চা বউ’ নবনীতাকে সবসময় আগলে রাখতেন জিতু। কিন্তু ৩-৪ ধরে আলাদা থাকছিলেন অভিনেতারা। তখন থেকেই গুঞ্জন যে, তাঁদের সম্পর্ক একেবারেই ভালো নেই।

এরপর গত মাসে নবনীতা হঠাৎই সোশ্যাল মিডিয়ায় লিখে বসেন, ‘আমরা দুজন দুজনের সঙ্গে ভালো নেই…..প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায় এর ইতিটা নয় এইভাবেই হোক… ভালো থেকো জিতু কমল।’ সঙ্গে অভিনেত্রী এও জানালেন যে, তাঁরা যৌথভাবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদ প্রসঙ্গে নবনীতা জিতু লিখেছিলেন, ‘তোমাকে আগেও আগলে রেখেছিলাম বাচ্চা বউ, পরেও আগলে রাখব।’ তাতে ভক্তরা রীতিমতো ধন্ধে পড়ে গেলেও অভিনেত্রী নিজেই বিষয়টি ফেসবুক লাইভে এসে পরিষ্কার করেছেন। তবে একাধিক মিডিয়াকে নবনীতা সাফ জানিয়েছেন, যৌথভাবেই তাঁরা এই ডিভোর্সের সিদ্ধান্ত নেন। কারণ স্পষ্ট বুঝতে পারছিলেন একে-অপরের সঙ্গে আর খুশি নেই তাঁরা। বিচ্ছেদের ঘোষণা করার মাস দুই আগে থেকেই আলাদা থাকছেন।

৬ মাস হয়ে গেলেই ডিভোর্সের ডেট ফাইনাল হয়ে যাবে। সুতরাং খুব সম্ভবত নভেম্বরেই ডিভোর্স ফাইনাল জিতু আর নবনীতার। কিন্তু জিতু কি মন থেকে মেনে নিতে পারছেন না বিচ্ছেদটা হোক? তাঁর নানা ধরনের পোস্টের মাধ্যমে বিষয়টি এমনটাই ইঙ্গিত দিচ্ছে। জিতুর পোস্টে স্পষ্ট যে, কম যোগাযোগই তাঁদের বিচ্ছেদের একমাত্র কারণ! তিনি যখন চুটিয়ে একটার পর একটা বাংলা ছবিতে কাজ করে চলেছিলেন, তখন নবনীতার হাতে একটাও কাজ ছিল না। তাই হয়তো নবনীতাকে তেমন সময় দিতে করেননি জিতু। এদিন অভিনেতা লিখে বসলেন, ‘সেই মানুষটাকে মূল্য দাও যে তোমাকে সময় দিচ্ছে। কারণ সে তোমার সঙ্গে তার জীবনের একটা অংশ ভাগ করে নিচ্ছে। যোগাযোগের অভাবই অনেক ভালো সম্পর্ককে নষ্ট করে দিতে পারে।’ যদিও নবনীতা প্রথম থেকেই বিচ্ছেদকে এড়িয়ে গিয়েছেন। তিনি কোনও কাঁদা ছোঁড়াছুড়ি করতে চাননা। জিতু-নবনীতার মাঝে তৃতীয় সম্পর্কের বিষয়টি এলেও নবনীতা তা এড়িয়ে গিয়েছেন এবং জানিয়েছেন তাঁদের সম্পর্ক ভাঙার পেছনে কারুর কোনও দায় নেই। খুব শীঘ্রই নবনীতা বড় পর্দায় ডেবিউ করবেন এবং আর জিতুর হাতেও এখন অনেক কাজ।

 

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ