প্রয়াত দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপক চলচ্চিত্র নির্মাতা বিশ্বনাথ, তাঁর মৃত্যুতে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

তাঁর অন্যান্য সম্মানের মধ্যে রয়েছে ১৯৯২ সালে পদ্মশ্রী, পাঁচটি জাতীয় পুরস্কার, ২০ টি নন্দী পুরস্কার (অন্ধ্র প্রদেশ সরকার প্রদত্ত) এবং ১০ টি ফিল্মফেয়ার ট্রফি সহ একাধিক লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া। প্রয়াত হলেন দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা কাসিনাধুনি বিশ্বনাথ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল, ৯২ বছর। ২ রা ফেব্রুয়ারি, বৃহস্পতিবার একটি বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন কিংবদন্তি নির্মাতা। তাঁর শেষকৃত্য সম্পন্ন, শুক্রবার ৩ ফেব্রুয়ারি। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই  বয়সজনিত সমস্যায় ভুগছিলেন বিশ্বনাথ। বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ‘কলতাপস্বী’ নামে পরিচিত কিংব দন্তি পরিচালক বিশ্বনাথ। ১৯৩০ সালের ফেব্রুয়ারিতে অন্ধ্রপ্রদেশে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই গোটা ফিল্মইন্ডাস্ট্রি শোকস্তব্ধ। শুধু তেলেগু সিনেমাতেই নয়, তামিল এবং হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিরও একটি বিশিষ্ট নাম, বলিউডেও একাধিক চলচ্চিত্র নির্মাণ করছেন বিশ্বনাথ।

এছাড়াও তিনি ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ স্বীকৃতি দাদাসাহেব ফালকে পুরস্কারের ৪৮তম প্রাপক হয়েছিলেন। ২০১৬ সালে তিনি এই পুরস্কারে ভূষিত হন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখছেন, “শ্রী কে বিশ্বনাথ গেরুর মৃত্যুতে শোকাহত। তিনি চলচ্চিত্র জগতের একজন অটল ছিলেন, নিজেকে একজন সৃজনশীল এবং বহুমুখী পরিচালক হিসাবে নিজের জায়গা আলাদা করেছিলেন। তাঁর চলচ্চিত্রগুলি বিভিন্ন ঘরানার কভার করেছে এবং কয়েক দশক ধরে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি।” নির্মাতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-ও। তেলেগু ইন্ডাস্ট্রির সুপারস্টার চিরঞ্জীবী, নাগার্জুন আক্কেনেনি প্রমুখ।

বিশ্বনাথ, একজন শব্দশিল্পী হিসাবে তাঁর যাত্রা শুরু করেছিলেন। তিনি “শঙ্করাভরণম”, “সাগর সঙ্গম”, “স্বাতী মুত্যম”, “সপ্তপদী”, “কামচোর”, “সংযোগ” এবং “জাগ উঠা ইনসান” এর মতো একাধিক ব্লকবাস্টার পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাণ করেন। তাঁর অন্যান্য সম্মানের মধ্যে রয়েছে ১৯৯২ সালে পদ্মশ্রী, পাঁচটি জাতীয় পুরস্কার, ২০ টি নন্দী পুরস্কার (অন্ধ্র প্রদেশ সরকার প্রদত্ত) এবং ১০ টি ফিল্মফেয়ার ট্রফি সহ একাধিক লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার। বিশ্বনাথ, ১৯৬৫ সাল থেকে শুরু করে মোট ৫০ টি সিনেমা তৈরি করেছিলেন। বিশেষত, তিনি তেলেগু চলচ্চিত্র শিল্পের একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছিলেন। আক্কিনেনি নাগেশ্বরা রাও অভিনীত “আত্মা গৌরাভম” দিয়ে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর তাঁর তৈরি উল্লেখযোগ্য সিনেমাগুলি রয়েছে, “চেল্লেলি কাপুরম”, “ও সীতা কথা”, “জীবন জ্যোতি”, “সারদা”। 

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়