প্রয়াত মহাভারত খ্যাত অভিনেতা

প্রয়াত মহাভারত খ্যাত অভিনেতা রসিক দেব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত মহাভারত খ্যাত অভিনেতা রসিক দেব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫। আশির দশকে জনপ্রিয় টিভি সিরিজ মহাভারতে নন্দ চরিত্রে অভিনয় করেছিলেন রসিক দেব। অভিনেতার মৃত্যুর খবর টুইট করে জানিয়েছেন পরিচালক অশোক পন্ডিত, টুইট করে লিখেছেন, ”কাছের বন্ধু রসিক দেবের মৃত্যুর খবরে আমি শোকাহত। একজন ভার্সাটাইল অভিনেতাকে আমরা হারালাম। কিডনির সমস্যায় অসুস্থ হয়ে প্রয়াত হয়েছেন তিনি। রসিকের স্ত্রী কেতকী দেব ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইল। ওম শান্তি”

টেলিভিশনে সীতা চরিত্রে জনপ্রিয় অভিনেত্রী দীপিকা চিখিলা সমবেদনা জানিয়েছেন প্রয়াত অভিনেতার পরিবারকে। ইন্সটাগ্রামে প্রয়াত অভিনেতার প্রতি সমবেদনা জানিয়ে অভিনেত্রী লিখেছেন, “তিনি একজন মজার মানুষ ছিলেন এবং দেখতে অনেকটা রাজ কিরণ এবং চিন্টুজির মতো। তাঁর আত্মা শান্তিতে থাকুক। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা।”

অভিনেতা এবং প্রযোজক জেডি মাজেথিয়া রসিক ডেবকে শ্রদ্ধা জানিয়েছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। লিখেছেন, “রসিক দেবের অকাল মৃত্যুর কথা শুনে হৃদয় ভেঙে গিয়েছে এবং আমি গভীরভাবে দুঃখিত। খুব তাড়াতাড়ি চলে গেলেন ভাই। ঈশ্বর আপনার পরিবারকে এই কঠিন সময় কাটিয়ে ওঠার শক্তি দিন। ওম শান্তি।” 

দাদুর যৌন লালসার শিকার নাতনি, গ্রেফতার অভিযুক্ত

ছত্তিশগড়ে মিলল হিরের খনি! মাটির নীচে লুকিয়ে আরও বড় ভাণ্ডার?

বিশ্বকাপে রেকর্ডের পর মেসিকে নিয়ে করা প্রশ্নে চটলেন রোনাল্ডো, যা বললেন…

গেস্ট হাউসে পুলিশের হানায় যৌনচক্রের পর্দাফাঁস, আটক ৭

সমুদ্র, পাহাড়ের অনন্য মেলবন্ধন, গোয়া ছেড়ে ঘুরে আসুন কর্নাটকের গোকর্ণ

মোবাইল ফোন বাজারে শোরগোল ফেলতে আসছে Nothing Phone 4b

বর্ষার মরশুমে ভিড় বাড়ছে এই ‘অচেনা’ গন্তব্যগুলিতে, জুনেই ঘুরে আসতে পারেন

উত্তরে জারি লাল সতর্কতা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ কেমন থাকবে আবহাওয়া?

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

১১,০০০ mAh ব্যাটারি! নতুন Honor X80 Pro Max নিয়ে প্রযুক্তি দুনিয়ায় তুঙ্গে চর্চা

ঘুম থেকে ওঠার সময় তাড়াহুড়ো? এই অভ্যাসেই বাড়তে পারে কোমর ব্যথার ঝুঁকি

রাতে হনুমানজির পুজো কেন শুভ বলে মনে করা হয়? মাহাত্ম্য জানলে অবাক হবেন