পরিচালকের চেয়ার ছেড়ে এবার শঙ্কর-ঐশানীর সংসারে এন্ট্রি নিচ্ছেন তথাগত

র আগে এমন বেশে অভিনেতাকে কেউ দেখেন, একেবারে নতুন সাজে, নতুন দাড়ি-চুলের ছাঁট দিয়ে ধরা দেবেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিচালকের চেয়ার ছেড়ে ফিরলেন সিরিয়ালে। টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা তথা পরিচালক তথাগত মুখোপাধ্যায়। ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবিও পরিচালনা করে ফেলেছেন তিনি। কিন্তু সিরিয়ালের নেশা যেন ছাড়ার নয়। ব্যক্তিগত জীবনে তিনি বিতর্কিত হলেও অভিনেতা হিসেবে তিনি কিন্তু খাসা। যাই হোক, এবার তিনি ভাগ বসাতে আসছে শঙ্কর-ঐশানীর সংসারে। হ্যাঁ, যীশু সেনগুপ্তর প্রোডাকশনের নির্মিত ‘হরগৌরী পাইস হোটেল’-এ একেবারে অন্য লুকে এন্ট্রি নিচ্ছেন তথাগত। দিন কয়েক ধরেই এই ধারাবাহিকের শেষ হওয়া নিয়ে একটি গুঞ্জন উঠেছিল।

কিন্তু একেবারেই তা মিথ্যে, বরং টিআরপির এখন ৪ নম্বর পজিশনে রয়েছে এই ধারাবাহিক। শঙ্কর-ঐশানীর রসায়ন একেবারে জমে উঠেছে। এখন টানা সাতদিন সম্প্রচারিত হচ্ছে হরগৌরী পাইস হোটেল। সুতরাং দর্শকদের আগ্রহ আরও অনেকাংশে বেড়েছে। তাই এই আগ্রহ ধরে রাখতেই ধারাবাহিকে প্রবেশ করছে একের পর এক টুইস্ট। এবার নির্মাতারা চমক দিলেন অন্যভাবে! শঙ্কর-ঐশানীর লড়াইয়ে এবার অংশ নিতে চলেছেন তথাগত মুখোপাধ্যায়।

এর আগে ‘গুড্ডি’ ধারাবাহিকে অনুজের জেঠতুতো দাদার ভূমিকায় করছিলেন তিনি, এরপর ধারাবাহিকের কাজ কিছুটা বন্ধ রেখে পুরোপুরি সিনেমার কাজে ফোকাস দেন তিনি। এবার হরগৌরী পাইস হোটেলে একেবারে নতুন লুকে ধরা দিতে চলেছেন তথাগত। তাঁর চরিত্রের নাম হবে খোকন। এর আগে এমন বেশে অভিনেতাকে কেউ দেখেন, একেবারে নতুন সাজে, নতুন দাড়ি-চুলের ছাঁট দিয়ে ধরা দেবেন তিনি। সম্প্রতি নিজের লুকের একটি ছবিও শেয়ার করেছেন অভিনেতা। যেখানে দেখা যাচ্ছে, সাদা ধুতি পঞ্জাবি এবং কাঁধে গামছা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তথাগত। সঙ্গে চোখে চশমাও। বোঝাই যাচ্ছে, কমিক ক্যারেক্টারে অংশগ্রহণ করতে চলেছেন তিনি।

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগে বিহারের বৈশালীতে গ্রেফতার ৪

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু