পারিশ্রমিকের ৬ কোটি ফেরালেন বিজয়, ক্ষতিপূরণের আশ্বাস

বিজয় দেভেরাকোন্ডা লাইগারের বক্সঅফিসে খারাপ পারফরম্যান্সের জন্যে তাঁর পারিশ্রমিক থেকে ৬ কোটি টাকা দিয়ে ক্ষতি পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ডেবিউ বলে কথা, তাও আবার দক্ষিণী সুপারস্টার। প্রচারে বাহার থাকবে না তা কী হতে পারে! বছরের শুরুতেই ঘোষণা হয়ে গিয়েছিল, তেলেগু সুপারস্টার বিজয় ডেভরাকোন্ডা তাঁর বলিউডে পা রাখছেন তাঁর ‘লাইগার’ (liger) ছবির মাধ্যমে। করন জোহারের ধর্মা প্রোডাকশনের হাত ধরেই বলিউডে এন্ট্রি নিচ্ছেন তিনি। ফাইটারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। তাঁর নায়িকা হবেন বলিউডের উঠতি ডিভা অনন্যা পান্ডে। এমনকি এই ছবিতে চমক হিসেবে রয়েছেন মাইক টাইসন। এইসব কথা শুনে দর্শকদের উত্তেজনার শেষ ছিল না। এই ছবির ট্রেলার থেকে গান সবটাই মানুষকে প্রভাবিত করেছিল। এমনকি মুম্বই থেকে হায়দরাবাদ, লখনৌ কোথাও প্রচার করতে পিছপা হননি বিজয় এবং অনন্যা। ঘটা প্রচার সেরেছিলেন।

কথা দিয়েছিলেন, তাঁর ছবি ৩০০ কোটি টাকার উপর ব্যবসা করবেই। কিন্তু সবটাই যেন মুহূর্তেই নিঃশেষ হয়ে গেল। ছবি মুক্তির প্রথম দিনেই দর্শকদের ভিড় জমল না। মুখ থুবরে পড়ল। এমনকি বিজয় দেবেরকোন্ডা এবং অনন্যা পান্ডের ‘লাইগার’ ২০২২ সালের সবচেয়ে বড় বিপর্যয় ছবিগুলির মধ্যে একটির ট্যাগ পেল৷ তবে এতে নাকি স্বাভাবিকভাবেই বিপর্যস্ত বিজয়। আপাততঃ সেই খবরই এখন মিডিয়ায় রাজ করছে। এমনকি শোনা যাচ্ছে, বিজয় দেভেরকোন্ডা ছবিটির বক্সঅফিসে ব্যর্থতার জন্যে প্রযোজকদেরকে তাঁর পারিশ্রমিক থেকে ৬ কোটি টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও শোনা যাচ্ছে, পরিচালক-প্রযোজক পুরী জগন্নাথ শীঘ্রই পরিবেশকদের সঙ্গে দেখা করবেন। যারা ছবিটির কারণে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাঁদের সঙ্গে বাতালাপ সারবেন।

পুরী জগন্নাধ দ্বারা রচিত এবং পরিচালিত, লাইগার গত ২৫ আগস্ট দেশের একাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। কিন্তু মুক্তির দিন থেকেই এই ছবির সেইভাবে সাড়া ফেলতে পারেনি দর্শক মনে। তাই শোনা যাচ্ছে, বিজয় দেভেরাকোন্ডা লাইগারের বক্সঅফিসে খারাপ পারফরম্যান্সের জন্যে তাঁর পারিশ্রমিক থেকে ৬ কোটি টাকা দিয়ে ক্ষতি পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই টাকা থেকেই প্রযোজক, পুরী জগন্নাথ এবং চার্মে কৌর, পরিবেশকদের ক্ষতিপূরণ মেটাবে বলে খবর। এছাড়া গত সপ্তাহে, ডিস্ট্রিবিউটর ওয়ারাঙ্গল শ্রীনু বলেছিলেন যে, পুরী জগন্নাথ হায়দ্রাবাদে ফিরে এসে, এই ক্ষতি নিয়ে আলোচনা করবেন এবং সমস্ত পরিবেশকদের সঙ্গে একটি বৈঠক করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। উল্লেখ্য, লাইগার ক্রীড়া চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পুরী জগন্নাথ। যেখানে বিজয় দেভারকোন্ডা একটি এমএমএ শিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন, এবং অনন্যা পান্ডে নায়িকা হিসেবে অভিনয় করেছেন। লাইগার তৈরি করতে প্রায় ৯০ কোটি টাকা খরচ হয়েছে।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত