বিবাহ-বিচ্ছেদের জল্পনায় তালা, জোড়ায় ফিরছেন সানিয়া-শোয়েব

শনিবার নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গিয়ে তারকা দম্পতি ঘোষণা করেছেন যে, খুব শীঘ্রই তাঁদের নতুন শো ‘দ্য মির্জা মালিক টক শো’ সম্প্রচারিত হতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন মহলে একের পর এক কাণ্ড অনবরত ঘটেই চলেছে। বিশেষ করে খেলার দুনিয়া হোক বা নায়ক-নায়িকা, সব তারকাদেরই সাংসারিক কলহ হোক বা দাম্পত্য বিচ্ছেদ সবটাই একেবারে ঝড়ের বেগে ভাইরাল হয় নেটমাধ্যমে। মোট কথা, তারকাদের জীবনের কোনো বিষয় গোপন থাকে না।

বেশ কয়েক দিন ধরেই নেটদুনিয়ায় একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল প্রাক্তন টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা এবং পাকিস্তানি খেলোয়াড় শোয়েব মালিকের সাংসারিক বিচ্ছেদের কথা। শোনা গিয়েছিল, প্রায় ১২ বছরের দাম্পত্য-জীবন শেষ করতে চলেছেন এই ক্রীড়া তারকা-দম্পতি। ঘটনার সূত্রপাত সানিয়ার ছেলের ছবি দিয়ে একটি আকস্মিক পোস্ট। উল্টোদিকে শোয়েবেরও ছেলেকে উদ্দেশ্য করে লেখা জীবনে হয়তো সে তাঁর বাবার সঙ্গে আর নাও দেখা হতে পারে। এদিকে পাকিস্তানি এক মডেলের সঙ্গে শোয়েবের অবৈধ সম্পর্ক রয়েছে সেটিও কোনোভাবে জানতে পেরে গিয়েছিলেন সানিয়া, এতগুলো কারণ উঠে এসেছিল।

আর তা ভাইরাল হওয়া মাত্রই নেটিজেনরা বেশ চটেছিল। কেউ কেউ বলেছিল, ভারত ছেড়ে পাকিস্তানে বিয়ে করার সাজা সানিয়া এবার ভুগছে, আবার কিছু কিছু নেটিজেনরা দাবি তুলেছিলেন যে, ভারতের কন্যাকে ঠকানো কিছুতেই ছেড়ে দেওয়া হবে না শোয়েবকে। তবে সত্যিটা ঠিক কী, সেই নিয়ে তারকা দম্পতি এতদিন চুপ থাকলেও সম্প্রতি দুজনেই মুখ খুলেছেন। তাঁদের কথিত বিবাহবিচ্ছেদের জল্পনার মধ্যেই, সানিয়া মির্জা এবং পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ঘোষণা করলেন তাঁদের নতুন রিয়েলিটি শোয়ের কথা, যা শোনামাত্রই অবাক হয়ে গিয়েছেন সকলেই। খুব শীঘ্রই একসঙ্গে একটি রিয়েলিটি শোয়ের হোস্ট করতে চলেছেন সানিয়া-শোয়েব।

যা সম্প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম উর্দুফ্লিক্সে। শনিবার নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গিয়ে তারকা দম্পতি ঘোষণা করেছেন যে, খুব শীঘ্রই তাঁদের নতুন শো ‘দ্য মির্জা মালিক টক শো’ সম্প্রচারিত হতে চলেছে। এই শোয়ের পোস্টারটিতে সানিয়া এবং শোয়েব উভয়কেই দেখানো হয়েছে।

ক্যাপশনে লেখা ছিল, “মির্জা মালিক শো খুব শীঘ্রই আসছে শুধুমাত্র উর্দুফ্লিক্সে।” আর এই ঘোষণার পর ভক্তরা রীতিমতো বিভ্রান্ত হয়ে পড়েছেন এবং মন্তব্যবক্সে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। একজন ভক্ত লিখেছেন, “তাহলে কি এই শোয়ের প্রচারের উদ্দেশ্যেই তালাকের উদ্দেশ্যে ছিল?” তবে বেশিরভাগ মানুষ দারুণ খুশি হয়েছেন। একজন ভক্ত লিখেছেন, “দয়া করে কখনো আলাদা হবেন না। তোমাদের একসঙ্গে খুব ভালো লাগে। আল্লাহ আপনাকে মঙ্গল করুন।” সম্প্রতি, দুবাইয়ের পাম জুমেইরাহের একটি বাড়িতে শোয়েবের সঙ্গে থাকার পর সানিয়া দুবাইয়ের একটি নতুন বাসভবনে চলে এসেছেন।ওদিকে পাকিস্তানি মডেল এবং অভিনেত্রী আয়েশা ওমরের নামও শোয়েবের সঙ্গে জড়িয়েছে, তবে আয়েশা বরাবরই শোয়েবকে ভালো বন্ধু হিসেবে দাবি করেছেন।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা