টিকিট পেয়েই অভিনয়কে বিদায়, আর ‘চিরসখা’ ধারাবাহিকে দেখা যাবে না লাভলিকে

বর্তমানে 'চিরসখা' মেগা সিরিয়ালে অভিনয় করছেন তিনি। যেখানে নায়িকা কমলিনীর পুত্রবধূ হয়েছেন তিনি। কিন্তু শুটিং সামলে কীভাবে ভোটের প্রচার করবেন তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। তবে ছাব্বিশের নির্বাচনে প্রার্থী তালিকায় তেমন কোনও বদল হয়নি। পুরনোদের উপরেই আস্থা রেখেছে রাজ্যের শাসকদল। গতকাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে নিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রার্থী তালিকায় বাদ গিয়েছেন ৭৪ বিধায়কের নাম, আসন বদল হয়েছে ১৫ জন বিধায়কের। এদিকে কোনও তারকা প্রার্থী বদল হয়নি। অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায়, লাভলী মৈত্র, পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী সোহম চক্রবর্তী এবং গায়িকা অদিতি মুন্সীর উপরেই আস্থা রেখেছে রাজ্যের শাসকদল। সোনারপুর দক্ষিণ থেকে তৃণমূলের টিকিট পেয়েছেন লাভলি মৈত্র।

২০২১ সালে একই আসন থেকে ভোটে লড়ে জিতেছিলেন। এই ৫ বছর সোনারপুরের বাসিন্দা দের ঘরের মেয়ে হয়ে উঠেছেন তিনি। আবারও একই আসনের থেকে লড়ার সুযোগ পেলেন তিনি। তবে দ্বিতীয়বার টিকিট পেয়ে কতটা উচ্ছ্বসিত তিনি? যদিও লাভলি শুধু তৃণমূলের বিদায়ী বিধায়ক নন, টলিউডের একজন দাপুটে অভিনেত্রীও বটে! বর্তমানে ‘চিরসখা’ মেগা সিরিয়ালে অভিনয় করছেন তিনি। যেখানে নায়িকা কমলিনীর পুত্রবধূ হয়েছেন তিনি। কিন্তু শুটিং সামলে কীভাবে ভোটের প্রচার করবেন তিনি? অভিনেত্রীর কথায়, তিনি দল নেত্রীর কাছে কৃতজ্ঞ। আবারও তাঁকে সুযোগ করে দেওয়ার জন্যে। একই কেন্দ্র থেকে দ্বিতীয়বার সুযোগ পেয়ে ভাল লাগছে তাঁর। তবে এবার দায়িত্ব অনেকটা বেড়ে গেল তাঁর। কারণ একই কেন্দ্র থেকে ভোটে লড়াই করবেন তিনি। তাই মানুষ আরও প্রত্যাশা রাখবে তাঁর কাছে। তবে এবার তাঁর লক্ষ্য বেশি ভোটে জেতার।

এরপর শুটিংয়ের পাশাপাশি কীভাবে তিনি ভোটের প্রচার সারবেন সে বিষয়ে অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য, নির্বাচনের সময়ে ধারাবাহিকে কাজ করা সম্ভব নয় তাঁর পক্ষে। তাই ‘চিরসখা’-র শুটিং বন্ধ রাখবেন। এখন পুরোপুরি নির্বাচন সংক্রান্ত কাজে মনোযোগ দেবেন তিনি। অন্য সময়ে দু’টোর মধ্যে ভারসাম্য রাখলেও এই সময় তাঁর পক্ষে দুটো সামলানো সম্ভব নয়। তবে তিনি অভিনয় আর রাজনীতি দু’টোকেই সমান ভালোবাসেন। তবে প্রার্থী তালিকা ঘোষণার আগে অভিনেত্রী সোনারপুর থেকে আর টিকিট পাবেন না, এমনটাই জল্পনা ছিল। মুখ্যমন্ত্রী নাকি লাভলিকে বলেছিলেন এমন কথা। সেটাই ছড়িয়েছিল। তবে এই জল্পনায় লাভলির মত, দল কোথা থেকে কাকে প্রার্থী করবে, সেটা শুধু দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত। সেটা নিয়ে যেই জল্পনা-কল্পনা করুক না কেন, সেগুলোর কোনও গুরুত্ব নেই। কিছু মানুষ আছে, যাঁরা কুত্‍সা রটাতেই ভালবাসেন, সেক্ষেত্রে অপপ্রচার করাই তাঁদের কাজ। তাঁদের কেউ আটকাতে পারবেন না। আর অভিনেত্রীও আটকাতে চান না। যাঁরা খুব নিম্নরুচির লোক, এগুলো তাঁদের কাজ। সত্যকে মিথ্যা স্টোরিতে বদল করা। তবে তিনি কুরুচিকর এসব কথায় কান না দেন না। বহু মানুষ তাঁকে ভালবাসা দেন, আশীর্বাদ দেন। সেই কারণেই তিনি সফল। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে তিনি সাধ্যমতো চেষ্টা করেন এলাকার মানুষের উপকার করা। তাই তাঁর বিশ্বাস এবারও তিনিই জয়ী হবেন।

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা