অভিনয়ের মঞ্চে ক্যারিশ্মা দেখাতে চলেছেন মদন

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  রাজনীতির বাইরে এবার বিনোদনের জগতে নিজের দাপট দেখাচ্ছেন কালারফুল বয় মদন মিত্র। গত ৩ অগাষ্ট হরনাথ চক্রবর্তী পরিচালিত ও মদনমিত্র অভিনীত ”ওহ লাভলী” সিনেমার টিজার এবং মিউজিক লঞ্চ হল। বরাবরই সাধারণ জিনিসকে একটু অসাধারণভাবে ভাবতে ভালোবাসেন তিনি। এর আগেও মদন মিত্রকে গান গাইতে দেখা গিয়েছিল।

শিয়ালদহ স্টেশনে কর্মরত রেল-সেবক বা কুলিদের সঙ্গে নাচতে দেখা গিয়েছে কামারহাটির বিধায়ককে। এই প্রথম “ওহ লাভলী ” সিনেমাতে ডেবিউ করছেন তিনি।আগামী ২৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত প্রথম ছবি।

হরনাথ চক্রবর্তীর -র নতুন ছবিতে দেখা যাবে বিধায়ক- রাজনীতিবিদ মদন মিত্র নতুন এই ছবির নাম ‘ওহ লাভলি’। প্রকাশ্যে এল, এই ছবির সব পোস্টার, এবং গান।ছবিতে মুখ্য চরিত্রে ডেবিউ করছেন দেবযানী চট্টোপাধ্যায়ের ছেলে ঋক চট্টোপাধ্যায়। এছাড়াও রয়েছেন রাজনন্দিনী পাল,খরাজ মুখোপাধ্যায় , লাবণী সরকার, দ্রোণ মুখোপাধ্যায়, কৌশিক ভট্টাচার্য, তপতি মুন্সী, বুদ্ধদেব ভট্টাচার্য, মৃন্ময় দাস সহ অন্যান্য শিল্পীরা।

এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন শুভঙ্কর- শুভম জুটি ও আবহসঙ্গীত নির্মাণ করেছেন এস. পি. ভেঙ্কটেশ। সন্দীপ সাথীর প্রযোজনায়, সাথী ফিল্মসের ব্যানারে আসছে ‘ওহ লাভলি’। মূল ভাবনায় রয়েছেন কৌশিক চক্রবর্তী, কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন সুদীপ দাস, অতিরিক্ত চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলাবেন ঈশ্বর বারিক।
 

ফ্যামিলি ড্রামা, রোম্যান্স, আর লার্জার দ্যান লাইফ স্টোরি টেলিংয়ের মোড়কে তৈরি এই ছবিতে থাকবে এমনই এক ট্যুইস্ট। রাজনীতিতে তাঁর ক্যারিশ্মা দেখেছেন সাধারণ মানুষ, এবার তাঁর অভিনয় দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে। 

মণিপুরে ফের চলল গুলি! নিহত ২ নাগা নাগরিক, আহত একাধিক

ঘন্টার পর ঘন্টা রিলের নেশায় বুঁদ? অজান্তেই মস্তিস্কের চরম ক্ষতি করছেন!

বাড়ি থেকে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি, কোন অপরাধে?

ইলিশ খেলে বাড়ে মন ভাল রাখার হরমোন, তবে সতর্ক থাকবেন যারা…

টিকাকরণের পরেই বিপত্তি! ভুল ওষুধ খেয়ে আইসিইউতে ৫ শিশু

আজ কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন

সস্তার স্মার্টফোন খুঁজছেন! ৮,৯৯৯ টাকায় মিলছে Boltt Evo 4G, কোথায় পাবেন?

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫