প্রায় ৬ দিন পর হাসপাতাল থেকে ছুটি পেলেন মাধবী মুখোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ৬ দিন পরে হাসপাতাল থেকে ছুটি পেলেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। গত শুক্রবার শারীরিক জটিলতার কারণেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ‘চারুলতা’ কে। ডায়াবেটিস ও অ্যানিমিয়ার কারণে দীর্ঘ ৬ দিন হাসপাতালে ভর্তি ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়(Madhabi Mukherjee)।

চিকিৎসক জানিয়েছিলেন যে, তাঁর গলব্লাডারে স্টোন রয়েছে, যা শীঘ্রই অপারেশন করে নেওয়া প্রয়োজন। এছাড়া জানা গিয়েছিল, তাঁর রক্তের শর্করার হারজনিত কারণেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। হাসপাতালের পরামর্শেই তিনি কিছুদিন হাসপাতালে ছিলেন, চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে। যদিও হাসপাতালে থাকাকালীন তাঁর অবস্থা স্থিতিশীলই ছিল। তাঁর শরীরের নানা রকমের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। এমনকী এন্ডোস্কোপিও করা হয় তাঁর। কিন্তু সেই রিপোর্টও আপাততঃ স্বাভাবিক।

তবে আয়রণ ইনজেকশনের মাধ্যমে তাঁর রক্তাল্পতা স্বাভাবিক করার চেষ্টা চলছিল। যতদিন না তাঁর রক্তের শর্করার ঘাটতি স্বাভাবিক হচ্ছে, ততদিন হাসপাতালেই তাঁকে মেডিসিন বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হবে বলে জানিয়েছিলেন অভিনেত্রীর মেয়ে মিমি। আপাতত সেই চিন্তা মুক্ত, ছেড়ে দেওয়া হল আজই নায়িকাকে হাসপাতাল থেকে। তিনি শহরের উডল্যান্ড হাসপাতালে ভর্তি ছিলেন। অভিনেত্রীর মেয়ে মিমি ভট্টাচার্যের থেকে পাওয়া খবর অনুযায়ী, তাঁর মা অর্থাৎ মাধবী দেবীর যেহেতু বয়স টা অনেকটাই, প্রায় ৮০ তে ঠেকেছে তাঁর বয়স, সেই কারণেই ডাক্তারদের অবজারভেশনে ছিলেন এতদিন। ডায়টে রাখা হয়েছিল তাঁকে। তবে এখন অনেকটাই সুস্থ মাধবী মুখোপাধ্যায়। তবে করোনা মরসুমে কিছুদিন ছুটি নিয়েছিলেন বিনোদন ক্ষেত্র থেকে। পরিস্থিতি স্বাভাবিক হতেই তিনি ‘প্রবাহ’ নামক ছোট ছবিতে অভিনয় সেরেছিলেন এমনকী একটি মিউজিক ভিডিও তেও দেখা হয়েছিল তাঁকে।

চাকরির খোঁজে বন্ধুর সঙ্গে শহরে ১৯ বছরের তরুণী, হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ

পুরুলিয়ায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে নিম্বচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় আজ ঝেঁপে বৃষ্টি

ভয়ঙ্কর বৃষ্টিতে বিরাট ভূমিধস মুম্বইয়ে! মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু

৭০ বারের বেশি আফটারশক! কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, নিখোঁজ প্রায় ৪,০০০

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা