বিদ্যুৎবন্টন সংস্থার গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন মধুমিতা

এদিন ভূতনাথ মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন তিনি। ঠিক তখনই প্রিন্সেপ ঘাট থেকে ভূতনাথ মন্দিরের দিকে যাওয়ার সময়ে তাঁর গাড়িতে এসে ধাক্কা মারে একটি পণ্যবাহী গাড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মারাত্মক দুর্ঘটনার কবলে টলিউডের পাখি, চিনি তথা মধুমিতা সরকার। অল্পের জন্যে রক্ষা পেলেন নায়িকা। জানা গিয়েছে, সোমবার সকালে নিমতলা ভূতনাথ মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন অভিনেত্রী। তখনই ঘটনাটি ঘটেছে। জানা হয়েছে, অভিনেত্রী নিজের গাড়ির চালকের ঠিক পেছনেই বসেছিলেন। ঠিক সেই সময়েই মধুমিতার গাড়িতে এসে ধাক্কা মারে একটি পণ্যবাহী গাড়ি। গাড়িটির যে দিকে ধাক্কা লেগেছিল ঠিক সেই দিকেই বসেছিলেন অভিনেত্রী।

স্বাভাবিকভাবেই এই দুর্ঘটনার জেরে অভিনেত্রীর গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। অল্পের জন্য রক্ষা পেয়ে যান অভিনেত্রী মধুমিতা সরকার। তবে দুর্ঘটনার পরেও অভিনেত্রী ভূতনাথ মন্দিরে পুজো দিয়েছেন। আর সেই অভিজ্ঞতার কথা সমাজমাধ্যমে নিজেই জানালেন অভিনেত্রী। তাঁর লেখায়, “আমার সঙ্গে মহাদেব আছেন। তাই অল্পের উপর দিয়ে গেল।” এ প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমকে মধুমিতা জানিয়েছেন, এদিন ভূতনাথ মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন তিনি। ঠিক তখনই প্রিন্সেপ ঘাট থেকে ভূতনাথ মন্দিরের দিকে যাওয়ার সময়ে তাঁর গাড়িতে এসে ধাক্কা মারে একটি পণ্যবাহী গাড়ি। ঘটনার পরই ওই গাড়ির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁকে আটকানো হয়। শেষ পর্যন্ত তিনি গাড়ি থেকে নেমে ভিডিও রেকর্ডিং করেন মোবাইলে। এর মধ্যেই পুলিশ এসে ওই গাড়ির চালককে পাকড়াও করে।

এরপর অন্য একটি গাড়িতে করে তিনি পুজো দিতে যান। সম্ভবত গাড়িটি বিদ্যুৎবণ্টন সংস্থার গাড়ি ছিল। সমাজমাধ্যমে অভিনেত্রী প্রায়শই নানা কারণে ট্রোলড হন। যেমন কিছুদিন আগেই তথা স্বাধীনতা দিবসের দিন অভিনেত্রী ভারতবর্ষ বানান ভুল লিখে ব্যপক ট্রোলড হন। তাঁর সহকর্মীরাও তাঁকে কটাক্ষ করেছেন। আর এসব ট্রোলের বিরুদ্ধে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেছেন, ‘যা-ই করছি, তাতে সমালোচনার মুখে পড়ছি। এত কথা বলছি বলে বলা হবে, আমি নাটক করছি। আবার ধীরে কথা বললে বলা হবে, ন্যাকামি করছি। পুজো করার ধরন নিয়েও আমাকে কটাক্ষ করা হয়। পুজো করলেও বলা হবে নাটক করছি। আমাদের মহিলাদের সব সময় কটাক্ষ করা হবে।”

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?