‘ডোলা রে ডোলা রে’ শুটিংয়ের সময় আমি গর্ভবতী ছিলাম না’, বিতর্কে মুখ খুললেন মাধুরী

সঞ্জয় লীলা বনশলীর ব্লকবাস্টার চলচ্চিত্র 'দেবদাস'-এর আইকনিক গান 'ডোলা রে ডোলা রে' শুটিংয়ের সময় মাধুরী দীক্ষিত চার মাসের গর্ভবতী ছিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: সঞ্জয় লীলা বনশলীর ব্লকবাস্টার চলচ্চিত্র ‘দেবদাস’-এর আইকনিক গান ‘ডোলা রে ডোলা রে’ শুটিংয়ের সময় মাধুরী দীক্ষিত চার মাসের গর্ভবতী ছিলেন, সম্প্রতি গানের কোরিওগ্রাফার সরোজ খানের সহযোগী রুবিনা খান বিষয়টি সামনে এনেছিলেন। বলেছিলেন, গানের একটি স্টেপ নিখুঁতভাবে করার জন্যে অভিনেত্রী প্রেগন্যান্সি অবস্থাতেই ১৩ ঘন্টা শুটিং করেছিলেন। তিনি একবার শট দেওয়ার পরেই মাথা ঘুরিয়ে বসে পড়তেন। তাঁর গায়ে জ্বর ছিল। সেই নিয়েই তিনি দীর্ঘক্ষণ শুটিং চালিয়ে যেতেন। বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই এই নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে নেটমহলে। তবে এই তথ্য সম্পূর্ণ ভুল, মাধুরী সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজেই বিষয়টি স্পষ্ট করেছেন।

দাবিগুলিকে উড়িয়ে দিয়ে অভিনেত্রী বলেছেন, ‘আমার বড় ছেলে আরিনের জন্ম ২০০৩ সালে। সুতরাং, হিসেবটা করে নিন।’ অভিনেত্রীর বড় ছেলে আরিন নেনের জন্ম হয়েছিল ২০০৩ সালের ১৭ মার্চ। আর ‘ওই বছরের মে মাসে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল দেবদাস’ এর এবং ২০০২ সালের ১২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। তাহলে হিসেব অনুযায়ী, দেবদাসের মুক্তির পরেই অভিনেত্রী গর্ভবতী হয়েছিলেন। সুতরাং রুবিনা খানের দাবি মিথ্যা। যদিও দেবদাসের শুটিংয়ের সময় অসুস্থতার কথা অস্বীকার করেননি মাধুরী। অভিনেত্রী বলেছেন, ‘প্রচুর কাজের চাপ সেই সময়ে আমার শরীরে প্রভাব ফেলেছিল। কারণ শুটিংয়ের জন্যে আমাকে মুম্বই এবং আমেরিকায় ভ্রমণ করতে হচ্ছিল। আমার সব শুটিং ছিল রাতের। তাই আমার জন্য এটা খুবই কষ্টকর ছিল। যদিও আমার শরীর একটু খারাপ হয়েছিল, গুরুতর কিছু হয়নি।’

প্রসঙ্গত, ১৯৯৯ সালে ডঃ শ্রীরাম নেনের সঙ্গে বিয়ের পর, অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন মাধুরী। সঞ্জয় লীলার অনেক অনুরোধের পর তিনি দেবদাসের জন্যে রাজি হন। কিন্তু শুটিংয়ের সময় তাঁকে মুম্বই ও ডেনভারের মধ্যে লাগাতার যাতায়াত করতে হত। অবিরাম ভ্রমণ এবং রাতভর শুটিংয়ের কারণে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। আর মাতৃত্বের আগে ‘দেবদাস’ ছিল মাধুরীর শেষ চলচ্চিত্র। আর তাতে তিনি প্রশংসাও পান। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন শাহরুখ খান, তাঁর সঙ্গে পারো চরিত্রে ঐশ্বর্য রাই বচ্চন, চন্দ্রমুখী চরিত্রে মাধুরী ছিলেন। ছবিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একই নামের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল। এই ছবির ৫ বছর পর মাধুরী ‘আজা নাচলে’ ছবির মাধ্যমে বলিউডে কামব্যাক করেন। আর ‘কলঙ্ক’ ছবির ‘তাবাহ হো গয়ে’ গানের মাধ্যমে সরোজ খান আর মাধুরী কামব্যাক করেন বলিউডে।২০২০ সালে মারা যান সরোজ খান।

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি