জনপ্রিয় ডান্স রিয়েলিটি শোয়ের বিচারক আসন থেকে সরে গেলেন মাধুরী

টেলি চক্করের প্রতিবেদন অনুসারে, মাধুরী দীক্ষিত সরে দাঁড়িয়েছেন। তাঁর জায়গায় মালাইকা অরোরা করণ জোহর ও ফারাহ খানের সঙ্গে শোটি বিচার করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাধুরী দীক্ষিত, বলিউডের নাম্বার ১-ডান্স ডিভা। বর্তমানে অভিনয়ে তেমন দেখা যায়না তাঁকে। এক সময় তাঁর রূপ, সৌন্দর্য, অভিনয় সবটাই পুরুষ হৃদয়ে ঝড় তুলত। কিন্তু বিয়ের পর অভিনয় একপ্রকার কমিয়েই দিয়েছেন তিনি। বর্তমানে দু একটা নাচের রিয়েলিটি শোয়ে দেখা যায় অভিনেত্রীকে। কিন্তু এখন শোনা যাচ্ছে, ছোট পর্দার রিয়েলিটি শোতেও আর দেখা যাবেনা অভিনেত্রীকে। হ্যাঁ, সম্প্রতি মুক্তি পেয়েছে, বহু জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ‘ঝলক দিখলা জা 11’-এর টিজার। এই শোয়ের বিশাল ফ্যান ফলোয়িং। শোটির প্রথম সিজন শুরু হয় ২০০৬ সালে। সেলিব্রিটি জুটি শোয়ে অংশগ্রহণ করেন। তবে সিজন ৯-এর প্রায় পাঁচ বছর পরে শোটি গত বছর থেকে আবারও শুরু হয়। খুব শীঘ্রই শুরু হতে চলেছে শোয়ের ১১ তম সিজন। অনুষ্ঠানটি আগে সনি টিভিতে সম্প্রচারিত হলেও এখন কালারস্ টিভিতে সম্প্রচারিত হয়।

রিপোর্ট অনুযায়ী, শোটি ১ নভেম্বর থেকে শুরু হবে। এবারেও অনেক সেলিব্রিটি এই শোতে অংশ নেবেন। যেমন, অভিষেক মালহান, এলভিশ যাদব, আয়েশা সিং, করিশ্মা কোটক, সম্বুল তৌকির খান, সুরভী চন্দনা, উর্বশী ঢোলাকিয়া, শিবাঙ্গী জোশি, শিব ঠাকরে, ডেইজি শাহ প্রমুখ। এটাও জানা গিয়েছে যে, নীল ভাটকে বিগ বস 17-এর প্রস্তাব দেওয়া হলেও তিনি ঝলক দিখলা জা ১১-এর জন্য বিগ বসকে প্রত্যাখ্যান করেছেন। এবার আসি বিচারকের প্রসঙ্গে, এত বছর ধরে এই শোয়ে মাধুরী দীক্ষিত, করণ জোহর এবং ফারাহ খান শো বিচার করে এসেছেন। কিন্তু ‘ঝলক দিখলা জা’-এর ১১ তম সিজনে মাধুরী দীক্ষিতকে দেখা যাবেনা। তিনি শো থেকে সরে এসেছেন। টেলি চক্করের প্রতিবেদন অনুসারে, মাধুরী দীক্ষিত সরে দাঁড়িয়েছেন।

তাঁর জায়গায় মালাইকা অরোরা করণ জোহর ও ফারাহ খানের সঙ্গে শোটি বিচার করবেন। ফারাহ খান শোটির প্রথম সিজন থেকে বিচার করে এসেছেন। তবে শোটির হোস্ট সম্পর্কে কোনও বিশদ বিবরণ জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান, মনীশ পল এই নতুন সিজনে হোস্টিংয়ের দায়িত্ব পাবেন। গত বছর, মাধুরী দীক্ষিত, করণ জোহর এবং নোরা ফাতেহি বিচারক ছিলেন এবং মনীশ পল শোটি হোস্ট করেছিলেন।গত মৌসুমে, গুঞ্জন সিনহা শো জিতেছিলেন এবং রুবিনা ডিলাইক রানার আপ হয়েছিলেন।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!