২০২৪-এর লোকসভা নির্বাচনে দাঁড়াচ্ছেন, অবশেষে গুঞ্জনে মুখ খুললেন মাধুরী

সম্প্রতি, মাধুরী দীক্ষিত এবং ডক্টর শ্রীরাম নেনে Zee 24 Taas-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে রাজনীতিতে যোগদানের বিষয়ে জানিয়েছেন, "না, মোটেও না, রাজনীতিতে আমার কোনও আগ্রহ নেই।"

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে তারকাদের রাজনীতিতে প্রবেশের এক্কেবারে ধুম পড়েছে। ইতিমধ্যেই বলিউড থেকে টলিউড, দক্ষিণী ইন্ডাস্ট্রি, ভোজপুরি ইন্ডাস্ট্রির অনেক তারকারা রাজনৈতিক মহলে নিজেদের জায়গা পাকিয়ে নিয়েছেন। এখন শোনা যাচ্ছে, বলিউড ডিভা মাধুরী দীক্ষিতও নাকি রাজনৈতিক কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছেন। অভিনেত্রী তাঁর বিখ্যাত অভিনয় দক্ষতা, সুন্দর ব্যক্তিত্ব এবং মনোমুগ্ধকর নৃত্যের প্রতিভার মাধ্যমে দীর্ঘদিন ধরে ভারতীয় চলচ্চিত্রে রাজত্ব করছেন। বর্তমানে চলচ্চিত্রে তিনি অভিনয় না করলেও বিভিন্ন রিয়েলিটি শোয়ের বিচারকের দায়িত্ব পালন করছেন। তবে সম্প্রতি তাঁর নামে গুজব ছড়িয়েছিল যে, আগামী বছর লোকসভা নির্বাচনের আগে তিনি রাজনীতিতে প্রবেশ করতে পারেন।

এবার এই গুজবের প্রতিক্রিয়া করলেন অভিনেত্রী। গত মাসে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মাধুরী দীক্ষিত ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবছেন বলে জানা গিয়েছিল। এমনকী বলা হয়েছিল যে, তিনি বিজেপির প্রধান ব্যক্তিত্বদের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ শুরু করেছেন। যেমন আশিস শেলার এবং মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, এবং তিনি উত্তর-পশ্চিম মুম্বইয়ের অঞ্চল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবছেন। তবে অভিনেত্রী রাজনীতিতে যোগদানের গুঞ্জন সম্পূর্ণ অস্বীকার করেছেন। দাবি করেছেন যে, রাজনীতিতে তাঁর “কোনও আগ্রহ নেই”। সম্প্রতি, মাধুরী দীক্ষিত এবং ডক্টর শ্রীরাম নেনে Zee 24 Taas-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে রাজনীতিতে যোগদানের বিষয়ে জানিয়েছেন, “না, মোটেও না, রাজনীতিতে আমার কোনও আগ্রহ নেই।”

মাধুরী আরও বলেন, “যতবারই নির্বাচন হয়, আমাকে নিয়ে এসব গুজব ছড়ানো হয়। কিন্তু না, আমি এতে আগ্রহী নই।” এরপর অভিনেত্রীর স্বামী ডক্টর নেনে তাঁর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বলেন, “আমরা সবাইকে সমর্থন করি, আমরা নিরপেক্ষ। তবে কেউ ভালো কাজ করলে তাকে সমর্থন করা উচিত।” উল্লেখযোগ্যভাবে, এই বছর গণেশ উৎসবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুম্বাই সফরের পর দীক্ষিতের সম্ভাব্য রাজনৈতিক আত্মপ্রকাশ সংক্রান্ত গুজব ছড়িয়ে পড়তে শুরু করে। এই অভিনেত্রী রাজনৈতিক জল্পনা-কল্পনাকে সম্বোধন করে বলেন, “রাজনীতিতে আমার সম্ভাব্য প্রবেশের বিষয়ে আলোচনার বিষয়ে আমি সচেতন। তবে এগুলো নিছক গুজব। কোনো রাজনৈতিক দলের অধীনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছা আমার নেই। অনুগ্রহ করে ভিত্তিহীন জল্পনা ছড়ানো থেকে বিরত থাকুন।”

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার