‘মহাত্মা গান্ধি পাকিস্তানের জাতির জনক’,ফের বেফাঁস মন্তব্য ‘ওলে-ওলে’ খ্যাত অভিজিতের’

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের জাতির জনক মহাত্মা গান্ধিকে এবার নিশানা করলেন বলিউডের সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য। তাঁর কথায়, ‘বাপুজি (মহাত্মা গান্ধি) ভারতের নয়, পাকিস্তানের জাতির জনক’। আর ‘ওলে-ওলে’ খ্যাত শিল্পীর মন্তব্য নিয়ে শোরগোল নেটপাড়ায়। এই বিতর্ক নিয়ে রীতিমত ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে। অভিজিতের এই মন্তব্যে কেউ বলেন, ‘তিনি ‘জাতির জনক’ ছিলেন কি ছিলেন না, তা ঠিক করার আপনি কে?’  কারও আবার মতে, ‘অভিজিতের থেকে ভাল কিছু আশা করাই যায় না। এই ধরনের লোকেরা বড় চেয়ারে বসে বাজে কথা বলেন।’

শিল্পীর কথায়, আরডি বর্মণ মহাত্মা গান্ধির চেয়েও মহান ব্যক্তিত্ব ছিলেন। তিনি মহাত্মা গান্ধিকে ভারতের নয়, বরং পাকিস্তানের ‘জাতির জনক’ বলেও উল্লেখ করেছেন। পডকাস্টে অভিজিৎ ভট্টাচার্য এদিন নানা বিষয়ে কথা বলেন। তাঁর কথায়, ভারত আগে থেকেই ছিল, পরে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়েছে। তাই অভিজিৎ মনে করেন, ‘গান্ধিকে ভুল করে ভারতের ‘জাতির জনক’ বলা হয়েছে। তাঁর জন্যই পাকিস্তান তৈরি হয়েছে। পরে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়ে যায়।’

এখানেই শেষ নয়। গানের জগতে আরডি বর্মণ ছিলেন ‘জাতির জনক’। তিনি মহাত্মা গান্ধির চেয়েও মহান মানুষ ছিলেন। যদিও বেশ কিছু কারণ ব্যাখ্যাও করেছেন শিল্পী। আবার ওই একই পডকাস্টে শাহরুখ খান ও সালমান খান নিয়ে নিজস্ব মতামতও দেন অভিজিৎ। তিনি শাহরুখ খানকে ‘ক্লাস আলাদা’ বলে মন্তব্য করেন, তবে সালমান খান সম্পর্কে বলেন, সালমান খান এখনো সেই পর্যায়ে পড়েন না, যাকে নিয়ে চর্চা করা যায়। অভিজিৎ দাবি করেন যে, সালমান খান এখন সবসময়ই কাজের জন্য অন্যদের কাছে অনুরোধ করে থাকেন।
উল্লেখ্য, ১৯৯২ সালে ‘খিলাড়ি’ সিনেমায় অভিজিৎ ভট্টাচার্য তার প্রথম বড় সাফল্য অর্জন করেন, যেখানে তিনি জনপ্রিয় গানগুলোর অংশ ছিলেন, যেমন ওয়াদা রাহা সনম, খুদ কো কেয়া সামঝতি হ্যায়, এবং ‘কেয়া খবর থি জানাবে’।

স্বামীর ল্যাপটপ খুলতেই ‘আই লাভ ইউ’ মেসেজ, পরকীয়া ফাঁস হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন..

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

‘রেজাল্ট পেতে হলে আমার সঙ্গে শুতে হবে’, প্রশিক্ষকের কুরুচি মন্তব্যে হতবাক গৃহবধূ

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বর্ষায় বারবার ছাতা হারায়? এই সহজ কৌশলে মিলবে সমাধান

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

রক্তে প্লেটলেট কমেছে? প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে ডায়েটে রাখুন এই ৮ সুপারফুড

১৭ অগস্ট সূর্যের সিংহ রাশিতে প্রবেশ, মালামাল হবেন ৪ রাশির জাতকরা..

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই