বিদেশ ফেরত হবু মাম্মি আলিয়ার সঙ্গে দেখা করতে গেল ভাট পরিবার

এদিন আলিয়ার সঙ্গে দেখা করতে তাঁর বান্দ্রার বাড়িতে পৌঁছালেন  মা বাবা ও বোন সোনি রাজদান, মহেশ ভাট ও শাহীন ভাট।

Share:

নিজস্ব প্রতিনিধঃ গ্যাল গ্যাডটের সঙ্গে ‘হার্ট অফ স্টোন’ শীর্ষক হলিউডের ছবির শুট সেরে রবিবারে মুম্বাই ফিরেছেন আলিয়া। তাঁকে বিমানবন্দরে আনতে পৌঁছেছিলেন স্বামী রণবীর কাপুর। বিমানবন্দরের বাইরে গাড়িতে অপেক্ষা করছিলেন রণবীর। তাঁকে দেখেই উচ্ছ্বসিত হয়ে গাড়িতে উঠেই আলিয়া ‘বেবি’ বলে রণবীরকে জড়িয়ে ধরে। অন্তঃসত্তা স্ত্রীকে এই আদুরে ভঙ্গিতে মুম্বাইতে স্বাগত জানিয়েছেন রণবীর। এদিন প্রকাশ্যে এসেছে অন্তঃসত্ত্বা আলিয়ার হলিউডের প্রথম ছবির শুটিং ফ্লোর থেকে ভাইরাল হওয়া বেশ কিছু ছবি। সেখানে দেখা যাচ্ছে খাকি পোশাকে বেবি বাম্প নিয়ে অ্যাকশন দৃশ্যে শুটিং করছে আলিয়া। কাজের প্রতি তাঁর এহেনও ডেডিকেশন দেখে মুগ্ধ হয়েছেন প্রত্যেকেই। শুভেচ্ছা এসেছে হলিউড থেকেও।

দীর্ঘদিন লন্ডনে কাটানোর পর বাড়িতে ফিরেছেন মেয়ে। তাই তাঁর সঙ্গে দেখা করতে এদিন  বান্দ্রার বাড়িতে পৌঁছালেন  মা বাবা ও বোন সোনি রাজদান, মহেশ ভাট ও শাহীন ভাট।  আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর এই প্রথম পরিবারের সঙ্গে দেখা করলো সে। এই সময় পরিবারের মানুষকে পাশে পাওয়ার ইচ্ছা কয়েক গুণ বেড়ে যায়। তবে শুটিং শেষ করার চাপ থাকার ফলে তা থেকে খানিক বিরত থাকতে হয়েছে আলিয়াকে। তবে হ্যাঁ ছবির শুটিং যে সে যারপরনাই উপভোগ করেছেন সে বিষয়ে কোনও সন্দেহ নেই। গ্যাল গ্যাডটের সঙ্গে একের পর এক ছবি পোস্ট করে শুটিং ফ্লোর থেকে তাই বুঝিয়েছেন আলিয়া। আপাতত তাড়াতাড়ি কাজ সেরে একান্তে সময় কাটানোর তার প্ল্যান আছে বলেই জানা গিয়েছে। 

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক