রাজনীতিতে নাম লেখালেন মাহি

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হলেন মাহি। বুধবার (২৬ অক্টোবর) রাতে নিজের ফেসবুকের মাধ্যমেই নিজের অনুরাগীদের এই সুখবর দেন মাহি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার পাশাপাশি বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীরাও কলকাতাবাসীদের কাছে বেশ জনপ্রিয়। যদিও দুই বাংলাই তাঁদের ইন্ডাস্ট্রিতে অভিনেতা-অভিনেত্রীদের ধার নেয়। যাই হোক, বর্তমানে তারকারা শুধু অভিনয়েই নিজেদেরকে আটকে রাখে নি। তাঁদের প্রসার বৃদ্ধি হয়েছে রাজনীতিতেও।

আমাদের ভারতে টলি হোক বা বলি বা অন্য কোনো ইন্ডাস্ট্রিরও অনেক তারকারাই নিজেদেরকে রাজনৈতিক মঞ্চে প্রতিষ্ঠিত করেছেন। বাংলাদেশও এর উদাহরন ভুরি ভুরি। সম্প্রতি রাজনৈতিক ক্ষেত্রে নিজের নাম সংযোগ করলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হলেন মাহি। বুধবার (২৬ অক্টোবর) রাতে নিজের ফেসবুকের মাধ্যমেই নিজের অনুরাগীদের এই সুখবর দেন মাহি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় ও বিভাগীয় দুটি পদের দায়িত্বভার পেয়েছেন তিনি।

এমনকি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অফিসিয়াল প্যাডে পাওয়া দুটি চিঠিও শেয়ার করেছেন মাহি। যেখানে লেখা ছিল, সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আগামী দুই বছর নায়িকা মাহিয়া মাহিকে নিযুক্ত করা হল। অন্য চিঠিতে লেখা ছিল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবেও মাহিকে আগামী দুই বছর দায়িত্ব দেওয়া হল। আপাতত যৌথ রাজনৈতিক দায়িত্ব পেয়ে দারুণ খুশি মাহি। এদিকে বৃহস্পতিবার ছিল মাহির জন্মদিন।  সেই কারণে শুধু রাজনৈতিক নয়, স্বামী রকিব সরকারের পক্ষ থেকেও এদিন বিশাল সারপ্রাইজও পেয়েছেন তিনি। পাশাপাশি ছিল জমকালো বার্থডে পার্টির আয়োজনও। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখচ্ছবির একটি ভাস্কর্যও বিশেষ উপহার হিসেবে প্রিয়তমাকে উপহার দিয়েছেন তিনি। সব মিলিয়ে খুশিতে আত্মাহারা নায়িকা।

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর