Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘নিরুদ্দেশে যেতে চাই’, অভিষেক বচ্চনের পোস্ট ঘিরে শোরগোল, হঠাৎ কী হল অমিতাভ-পুত্রের?

আমি একবার নিরুদ্দেশ হতে চাইছি। আবার নিজেকে খুঁজে পেতে চাইছি। যা কিছু ছিল সবই নিজেকে দিয়ে দিয়েছি। এখন শুধু নিজের জন্যে একটু সময় চাইছি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আচমকাই নিরুদ্দেশ হতে চাইছেন অভিষেক বচ্চন? ব্যাপারটা কী? আবারও কী অভিনেতার সংসারে আগুন জ্বলছে? প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে অনেকদিন ধরেই বিবাহ বিচ্ছেদের গুঞ্জন চলছিল অভিষেক বচ্চনের। কিন্তু কানে সাদা বেনারসি, সিঁথি রাঙিয়ে সকলকে একেবারে চমকে দিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। সঙ্গে সঙ্গে অভিষেকের সঙ্গে বিবাহবিচ্ছেদের জল্পনাও শেষ করেছিলেন ঐশ্বর্য। আসলে মাঝে গুঞ্জন উঠেছিল যে, অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন অভিষেক বচ্চন, সেই কারণেই ঐশ্বর্যকে ডিভোর্স দেবেন জুনিয়র বচ্চন! কিন্তু কোনও জল্পনাই ঢোপে টেকেনি। এবার অভিষেক নিজেই নিরুদ্দেশ হয়ে যাওয়ার বার্তা দিলেন। কিন্তু কেন?

বর্তমানে অভিষেক বচ্চনকে অক্ষয় কুমার ও রীতেশ দেশমুখের সঙ্গে ‘হাউজফুল 5’-এ দেখা যাচ্ছে। ছবিটি বেশ প্রশংসিত হয়েছে। এখনও পর্যন্ত ১০০ কোটি টাকা আয় করে ফেলেছে ‘হাউজফুল 5’। এ আবহে বুধবার (১৮ জুন) সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট করলেন অভিষেক, যা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। নায়ক হিন্দিতে একটি নোট শেয়ার করে লিখেছেন, “আমি একবার নিরুদ্দেশ হতে চাইছি। আবার নিজেকে খুঁজে পেতে চাইছি। যা কিছু ছিল সবই নিজেকে দিয়ে দিয়েছি। এখন শুধু নিজের জন্যে একটু সময় চাইছি।কখনও কখনও নিজেকে খুঁজতে হলে ‘নিখোঁজ’ হতে হয়।” অভিনেতার এই পোস্টটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।তবে অভিনেতার অনুরাগীরা জানাচ্ছেন যে, আসন্ন ছবির বিষয়ে প্রচারের জন্যই অভিষেক বচ্চন পোস্টটি করেছেন। পোস্টটি ভাইরাল হতেই কিছু নেটিজেন অভিষেককে ট্রোল করছেন, আবার কেউ অভিনেতার জন্যে চিন্তিত হয়ে পড়েছেন। একজন ভক্ত টুইট করেছেন, “আশা করি এটি কেবল কোনও নতুন ছবির জন্য।”

 

আরেকজন এক্স ব্যবহারকারী লিখেছেন, “কেয়া হুয়া ভাই? সবকিছু ঠিক আছে? এত সেন্টি কেন?” তবে এই বিষয়ে অমিতাভ পুত্র কোনও মুখ খোলেন নি। আগামীতে অভিষেককে রাজা শিবাজি, “কিং” ছবিতে দেখা যাবে। যেখানে শাহরুখ খান প্রধান চরিত্রে অভিনয় করেছেন, তার সঙ্গে রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, জ্যাকি শ্রফ, সুহানা খান, অনিল কাপুর, আরশাদ ওয়ার্সি এবং অন্যান্য অভিনেতারা থাকবেন। তবে “কিং” এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এদিকে, কয়েক বছর আগে, অভিষেক বচ্চনের তামিল ছবি “ওথা সেরুপ্পু সাইজ ৭” এর হিন্দি রিমেকে অভিনয় করার কথা ছিল। সিনেমার সেট থেকে কিছু ছবি অনলাইনে ফাঁসও হয়েছিল, কিন্তু পরে, ছবিটি সম্পর্কে আর কোনও আপডেট পাওয়া যায়নি।

 

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার