ধর্ষণের অভিযোগে গ্রেফতার কেরলের সিপিআইএম বিধায়ক মুকেশ

ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে মালয়ালম অভিনেতা তথা CPIM বিধায়ককে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হেমা কমিশন গঠন হওয়ার পর থেকে তোলপাড় কন্নড়, মালায়লাম ইন্ডাস্ট্রি। যৌন নিপীড়নের অভিযোগে বিদ্ধ মালয়ালম ইন্ডাস্ট্রির ১৭ জন দাপুটে অভিনেতা। তাঁদের বিরুদ্ধে কখনও সিনেমার সেটে অভিনেত্রীদের যৌন হয়রানি, আবার কোনও হোটেলে ডেকে এনে ধর্ষণের চেষ্টার অভিযোগ রয়েছে। এবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন কেরলের সিপিআইএম বিধায়ক তথা প্রাক্তন অভিনেতা মুকেশ মাধবন। অন্যদিকে #MeToo মামলায় অভিনেতা সিদ্দিককেও গ্রেফতার করার প্রস্তুতি নিচ্ছে কেরল পুলিশ। এদিকে একটি প্রতিবেদন অনুযায়ী, ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে মালয়ালম অভিনেতা তথা CPIM বিধায়ককে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ।

তবে তিনি শীঘ্রই মুক্তি পেয়ে যাবেন বলে অনুমান, কারণ আগাম জামিনের আবেদন করেছেন মুকেশ। একজন মহিলা অভিনেতা তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ দায়ের করার পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার মুকেশ সকাল ৯.৪৫ টা নাগাদ উপকূলীয় পুলিশ দফতরে এসে তদন্তকারী বিশেষ দলের সামনে হাজির হন এবং আত্মসমর্পণ করেন। চলমান তদন্তের ভিত্তিতে তাঁকে সাড়ে ৩ ঘন্টা জেরা করা হয়েছে। যদিও স্থানীয় আদালত থেকে আগাম জামিন পেয়েছিলেন তিনি। যাতে গ্রেফতারি এড়াতে পারেন তিনি। তাঁর বিরুদ্ধে পৃথক দুটি মামলা রয়েছে। অন্যদিকে প্রাক্তন অভিনেত্রীর দায়ের করা ধর্ষণের মামলায় সিদ্দিকীর জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত। এরপরেও তিনি আত্মসমর্পণ না করলে গ্রেফতারের সিদ্ধান্ত নিয়েছে কেরল পুলিশ। ইতিমধ্যেই পুলিশ সিদ্দিকের অবস্থান খুঁজে বের করার প্রচেষ্টা করছে। এবং তাঁর বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করেছে। প্রাক্তন অভিনেত্রী অভিযোগে বলে ছিলেন যে, সিদ্দিক তাঁকে ২০১৬ সালে তিরুবনন্তপুরমের একটি রাষ্ট্রায়ত্ত হোটেলে ধর্ষণ করেছিলেন।

তিনি প্রথমে ঘটনার রিপোর্ট করা থেকে বিরত ছিলেন কিন্তু বিস্ফোরক হেমা কমিটির রিপোর্টের পরে এগিয়ে আসেন। যেটি গত মাসে মুক্তি পেয়েছে। প্রতিবেদনে মালয়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে মহিলাদের দ্বারা যে পদ্ধতিগত অপব্যবহার এবং হয়রানির সম্মুখীন হয় তা তুলে ধরা হয়েছে, এরপরেই বেশ কয়েকজন প্রাক্তন অভিনেত্রী তাদের শোষণের গল্পগুলি প্রকাশ্যে এনেছেন৷ অভিনেত্রী, তার অভিযোগে দাবি করেছেন, একটি তামিল সিনেমায় অভিনয়ের বিনিময়ে তাকে যৌন সুবিধা প্রদানের জন্য বাধ্য করেছিলেন সিদ্দিক। সে অস্বীকার করলে সে তাকে ধর্ষণ করেন অভিনেতা। সিদ্দিক, যিনি সম্প্রতি অ্যাসোসিয়েশন অফ মালয়ালম মুভি আর্টিস্টস (এএমএএমএ) এর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, অভিযোগগুলি প্রকাশের পরেই তিনি তার পদ থেকে পদত্যাগ করেছেন, অভিনেতা মোহনলালের সভাপতিত্বে সম্পূর্ণ কমিটিকেও পদত্যাগ করার জন্য প্ররোচিত করেছে। এবং সিদ্দিক অভিযোগ অস্বীকার করেছেন, উল্টে বলেছেন যে, ২০১৯ সাল থেকে তাঁকে সোশ্যাল মিডিয়ায় বিরক্ত করছেন ওই অভিনেত্রী।

অভিনেত্রী এর আগে ২০১৬ সালে একটি থিয়েটারে তার সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ করেছিলেন, কিন্তু হেমা কমিটির রিপোর্টের পরেই তিনি ধর্ষণের অভিযোগ তুলেছিলেন। মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি হেমা কমিটির রিপোর্টের পর থেকে একাধিক যৌন অসদাচরণের অভিযোগ সামনে এসেছে। যেখানে অভিযুক্ত হয়েছেন, অভিনেতা-বিধায়ক মুকেশ মাধবন, অভিনেতা নিভিন পাওলি, জয়সূর্য, এদাভেলা বাবু, এবং মানিয়ানপিল্লা রাজু, পাশাপাশি পরিচালক রঞ্জিত এবং প্রকাশ।

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স