চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বামী মারা যাওয়ার পর আর কিশোর কুমারের গান শোনেন না বলি অভিনেত্রী

নিজস্ব প্রতিনিধিঃ একটা সময় হিন্দি ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী  মন্দিরা বেদী। শান্তি সিরিয়ালে অভিনয়ের করে দর্শকের মনে নিজের একটা জায়গা করে নিয়েছিলেন।  শুধু তাই নয় অভিনেত্রীর পাশাপাশি তিনি ছিলেন একজন টেলিভিশনের সঞ্চালিকা।  ২০২১ সালে মারা যান মন্দিরার স্বামী রাজ কৌশল । তবে স্বামীর মৃত্যু নিয়ে কোন দিন মন্তব্য করেনি অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্দিরা বলেছেন, ‘প্রথম জন্মদিন, প্রথম বিবাহবার্ষিকী, প্রথম দিওয়ালি, প্রথম ক্রিসমাস, প্রথম নতুন বছর রাজকে ছাড়া কাটান খুবই কষ্টকর ছিল। আমি এবং আমার সন্তানরা প্রতিদিন তাঁকে মনে করতাম।‘ এরপর প্রশ্ন করা হয় অভিনেত্রী কিভাবে সেই কঠিন সময় মোকাবিলা করেছেন? মন্দিরা জানান, ‘রাজের মৃত্যুর পর টানা দুমাস কোন কাজ কর্ম করিনি । কিন্তু কিছু দিন পর ঠিক করি পরিবার এবং সন্তানের জন্য আমাকে কাজ করতেই হবে।  এরপরেই আসতে আসতে শুরু করি কাজ।‘ তবে বলিউড অভিনেত্রী জানিয়েছেন, রাজকে ছাড়া সবকিছু একা হাতে সামলাতে পারলেও তিনি কোনদিন কিশোর কুমারের গান শুনতে পারবেন না । এখান থেকেই স্পষ্ট যে রাজের  মৃত্যুর পর এখনও পর্যন্ত মন্দিরা কিশোর কুমারের গান শোনেন না।

উল্লেখ্য, রাজ কৌশল  চলচ্চিত্র নির্মাতা ছিলেন। প্যায়ার মে কভি কাভি এবং শাদি কে লাড্ডু সহ বেশ কয়েকটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন। রাজ এবং মন্দিরা ১৯৯৯ সালে গাঁটছড়া বাঁধেন এবং ২০১১ সালে তাদের প্রথম পুত্র সন্তান বীরের জন্ম হয়। ২০২০ সালে তাদের দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করে। দুঃখের বিষয় হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫০ বছর বয়সে  ২০২১ সালের ৩০ জুন রাজের মৃত্যু হয়।

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

চুপিসারে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

ওটিটি-তে নয়, বিতর্ক কাটিয়ে মে মাসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে সলমানের ‘মাতৃভূমি’

TRP-তে রাজ করছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’, ‘গঙ্গা’দের কী হাল?

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ