শেষ শ্রদ্ধা জানাতে মনোজ কুমারের বাসভবনে প্রেম চোপড়া, ধর্মেন্দ্ররা

আমরা সাওয়ান কি ঘাটা ছবিটির শুটিং করেছি উটিতে। কিছু দুর্দান্ত স্মৃতি রয়েছে মনোজ কুমারের সঙ্গে। তিনি একজন পরিচালক হিসেবেও দুর্দান্ত ছবি তৈরি করেছেন। হিন্দি ছবিতে তার অবদান অপরিসীম।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার (৪ এপ্রিল) সকাল থেকেই বলিউডে শোকের ছায়া। মারা গেলেন কিংবদন্তি অভিনেতা ‘ভারত কুমার’ তথা মনোজ কুমার। বয়স্কজনিত কারণে আজ সকালে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ভুবনজয়ী অভিনেতা। বেশীরভাগ দেশাত্ম বোধক ছবিতেই অভিনয় করেছিলেন মনোজ কুমার। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তরুণ থেকে প্রবীণ সকলেই অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। আগামিকাল শনিবার অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। ভারতীয় চলচ্চিত্রের একজন আইকন তিনি।শর্মিলা ঠাকুর, হেমা মালিনী, ধর্মেন্দ্র, পুনম ধিলোন-সহ মনোজ কুমারের সমসাময়িক শিল্পীরা তাঁর মৃত্যুর খবরে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। বন্ধুকে শেষ বিদায় জানাতে তাঁর বাড়িতে পৌঁছেছেন, প্রেম চোপড়া, ধর্মেন্দ্ররা। কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মনোজ কুমারের বাসভবন থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে বলেছেন, “সে আমার মহান বন্ধু ছিলেন। অনেক স্মৃতি আছে,। আমরা ইন্ডাস্ট্রিতে প্রথম দিনগুলি একসঙ্গে কাটিয়েছি।”

অন্যদিকে বর্ষীয়ান অভিনেত্রী, শর্মিলা ঠাকুর কুমার জানিয়েছেন, “আমরা সাওয়ান কি ঘাটা ছবিটির শুটিং করেছি উটিতে। কিছু দুর্দান্ত স্মৃতি রয়েছে মনোজ কুমারের সঙ্গে। তিনি একজন পরিচালক হিসেবেও দুর্দান্ত ছবি তৈরি করেছেন। হিন্দি ছবিতে তার অবদান অপরিসীম।” এছাড়াও, কিংবদন্তি অভিনেত্রী হেমা মালিনী একটি সংবাদ সংস্থার কাছে বলেছেন, ‘প্রয়াত কিংবদন্তি অভিনেতার সমস্ত ছবিই দেশপ্রেমিক ছিল। তবে অভিনেতা বিজেপি দলের খুব অনুরাগী ছিলেন, তিনিও কিছুদিনের জন্য এই দলে যোগ দিয়েছিলেন। তবে, তার স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি আর কাজ চালিয়ে যেতে পারেননি। আমি মাঝে মধ্যেই জিজ্ঞাসা করতাম, তিনি কেন ছবি করছেন না। তখন তিনি বলতেন, ‘হ্যাঁ, আমি করব। এটা দুঃখজনক যে তিনি আর আমাদের সঙ্গে নেই। তাঁর সঙ্গে আমার সুন্দর স্মৃতি রয়েছে। আমি তাঁর সঙ্গে চারটি ছবি করেছি, সন্ন্যাসী, ১০ নম্বরি, ক্রান্তি এবং সন্তোষ।”

অভিনেতাকে শেষ বিদায় জানাতে তাঁর বাসভবনে উপস্থিত হয়েছেন পুনম ধিলনও। তিনি প্রয়াত পরিচালকের সিনেমার প্রশংসা করেন বলেন যে, “তিনি তার কাজের মাধ্যমে একটি উদাহরণ স্থাপন করেছেন এবং যখনই কোনও দেশাত্মবোধক অনুষ্ঠান হয় তখন তার সঙ্গীত আজও লালিত হয়। তিনি সবচেয়ে সুন্দর ছবি তৈরি করেছিলেন, সবগুলোই ছিল পারিবারিক ছবি যা সবাই একসঙ্গে বসে দেখতে পেতেন। অনুপ্রেরণা নিতে পারতেন।” এছাড়াও প্রেম চোপড়া এবং রবীণা ট্যান্ডন সহ অন্যান্য সেলিব্রিটিরা শেষ বিদায় জানাতে মনোজ কুমারের জুহুর বাসভবনে গিয়েছেন। শুক্রবার কিংবদন্তি অভিনেতা প্রেম চোপড়া তাঁর প্রিয় বন্ধু মনোজ কুমারকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। মনোজ কুমার এবং প্রেম চোপড়া পর্দার বাইরে বন্ধু ছিলেন এবং পূরব অর পশ্চিম, রোটি কাপড়া অর মাকান এবং ক্রান্তির মতো বেশ কয়েকটি স্মরণীয় ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা।

এছাড়া মনোজ কুমার এবং ধর্মেন্দ্রও দশকের পর দশক ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছেন। ১৯৬২ সালে ‘শাদি’ সিনেমায় তারা একসঙ্গে অভিনয় করে ছিলেন, যা তাদের দৃঢ় বন্ধুত্ব এবং পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন করেছিল। মনোজ কুমারকে পিতার মতো মনে করতেন রবিনা ট্যান্ডন। তিনিও মনোজ কুমারকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে পৌঁছেছেন। সংবাদ মাধ্যমকে বলেছেন, “আমার কাছে তিনি ভারত ছিলেন, তিনি ভারত, এবং তিনি সর্বদা ভারতই থাকবেন। তাঁর অনুপ্রেরণামূলক, দেশাত্মবোধক এবং ভক্তিমূলক চলচ্চিত্রগুলি আজও অতুলনীয় – আর কেউ কখনও এই ধরণের চলচ্চিত্র তৈরি করবে না।” এছাড়া চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকরও তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে মনোজ কুমারের বাড়ি গিয়েছেন। মনোজ কুমারের শেষকৃত্য আগামিকাল, ৫ এপ্রিল, ২০২৫, শনিবার মুম্বাইতে অনুষ্ঠিত হবে।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ