‘বহু অভিনেতা আমার প্রেমে পড়েছিল, কিন্তু আমি জিতুকে পছন্দ করতাম’: মুমতাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে করে হঠাৎ-ই ইন্ডাস্ট্রি ছাড়েন তিনি। অথচ এক সময়ে কিংবদন্তী নায়ক রাজেশ খান্না (RAJESH KHANNA), দেবানান্দ (DEV ANAND), শাম্মি কাপুরের সঙ্গে একাধিক ব্লকবাস্টার উপহার দিয়েছেন তিনি। বিশেষ করে রাজেশ খান্নার সঙ্গে জুটি বেঁধে একাধিক সিনেমা উপহার দিয়েছেন নায়িকা। হ্যাঁ, আজ কিংবদন্তী অভিনেত্রী মুমতাজের (MUMTAZ) ৭৫ তম জন্মদিন। বর্তমানে মুম্বইতেই রয়েছেন প্রবীণ অভিনেত্রী। বিদেশ থেকে অনেক আগেই সংসার গুটিয়ে দেশে ফিরেছেন। যদিও বয়সের সঙ্গে সঙ্গে শরীরেও বেঁধেছে তাঁর একাধিক রোগের বাসা।

তবুও সম্পূর্ন আত্মবিশ্বাসের সঙ্গে বলিউডের নতুন ছবিতে সাইন করেছেন তিনি। হ্যাঁ, প্রায় ৪৬ বছর পর স্বনামধন্য পরিচালক সঞ্জয় লীলা বনসালির হাত ধরে ‘হীরামান্দি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে প্রত্যাবর্তন করবেন মুমতাজ। তবে এটা আজকে আমাদের আলোচ্য বিষয় নয়, আমরা আজ নায়িকার জন্মদিন উপলক্ষ্যে মুমতাজের সম্পর্কে অজানা অনেক কথা জানাতে চলেছি আপনাদের। জানেন কী, মুমতাজ এবং শাম্মী কাপুরের প্রেমে ছিল, এবং তাঁরা গাঁটছড়া বাঁধতেও চেয়েছিলেন। কিন্তু আদতে তা হয়ে ওঠেনি।

অভিনেত্রী একবার একটি সাক্ষাৎকারে শাম্মী কাপুরের সঙ্গে তাঁর রোম্যান্সের কথা প্রকাশ্যে এনেছিলেন। থ্রোব্যাক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, “আমি তখন ১৮ বছর বয়সী ছিলাম, যখন আমি শাম্মি কাপুরের সঙ্গে ‘ব্রহ্মচারী’ ছবির শুটিং করছিলাম। তখনই শাম্মী কাপুরের প্রেমে পড়েছিলাম। তিনি চেয়েছিলেন আমি আমার ক্যারিয়ার ছেড়ে দিই, কিন্তু আমি প্রস্তুত ছিলাম না।

এছাড়াও অভিনেত্রী জানান, তাঁর সময়ে অনেকে বলিউড অভিনেতা তাঁকে পছন্দ করতেন। মুমতাজ বলেন, “আমি ভাগ্যবান যে অনেক পুরুষরা আমাকে বিয়ে করতে চেয়েছিল। আমি প্রতিদিন ভোর ৪ টায় ঘুম থেকে উঠতাম, এবং ৯ টায় বিন্দু স্টুডিওতে পৌঁছাতাম। আমার কাজের প্রতি অনেক দায়িত্ব ছিল। তাই প্রেম এবং রোমান্সের জন্য কোন সময় ছিল না। আমি অবশ্য জিতুকে পছন্দ করতাম। কারণ সেই সময়ে ধর্মেন্দ্র একজন আকর্ষণীয় পুরুষ ছিলেন। দেব সাহেবও খুব সুন্দর ছিলেন। আপনি দূর থেকে তাঁদের প্রশংসা করতাম।”

তবে একসময় এই সংসারই তাঁকে বলিউড থেকে আলাদা করে দেয়। কারণ বিয়ের পারিবারিক জীবনে মনোনিবেশ করার জন্য মুমতাজ তাঁর কেরিয়ারের ইতি টানে। তাঁর শেষ ছবি ছিল, ১৯৯৭ সালের চলচ্চিত্র ‘আয়না’। তিনি ১৯৭৪ সালে ব্যবসায়ী ময়ূর মাধবানীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন। তবে, বিয়ের ১৩ বছর পরে ‘আঁধিয়ান’ ছবির মাধ্যমে তিনি অভিনয়ে ফিরে এলেও, এর পরে আর কোনও চলচ্চিত্রে তাঁকে দেখা যায়নি।

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

আরজি কর হাসপাতালে ফের CBI, কোন সূত্র খুঁজছেন গোয়েন্দারা?

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের