‘বেশরম রঙ’-এ বাদ পড়েছে দীপিকার একাধিক বিতর্কিত দৃশ্য

ইতিমধ্যেই দীপিকার সোনালি সুইমস্যুট এবং অশ্লীল শটগুলি ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘পাঠান’ বিতর্ক এখনও জারি রয়েছে। আগামী ২৫ জানুয়ারী আদৌ ‘পাঠান’ মুক্তি পাচ্ছে কিনা, তা নিয়ে বড় প্রশ্ন রয়েই গিয়েছে ভক্তদের মধ্যে।একে তো প্রায় চারবছর অপেক্ষা করানোর পর শাহরুখের কামব্যাক, তার মধ্যে দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধে পর্দায় অবতরণ সবটাই দর্শকদের উত্তেজনা তুঙ্গে পৌঁছে দিয়েছে। কিন্ত আদৌ ২৫ তারিখ মুক্তি পাবে কিনা এই ছবি তার কোনও নিশ্চিয়তা নেই। ১২ ডিসেম্বর পাঠানের প্রথম গান মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্ক ডানা মেলেছে। সৌজন্যে দীপিকার গেরুয়া বিকিনি, শাহরুখের সঙ্গে রোমান্স। যা নিয়ে খেপে বম্ব রাজনৈতিক মহল। দাবি, অশ্লীল বলে সম্বোধন। অবিলম্বে ছবির পোশাক, গানের একাধিক দৃশ্যে কাঁচি চালাতে হুকুম করেছে সেন্সর বোর্ড। প্রয়োজনে গানটি বাদ দেওয়াও হতে পারে।

বিভিন্ন কারণে গানটি এই মুহূর্তে স্ক্যানিং-এর আওতায় রয়েছে। নেতাদের অভিযোগের ভিত্তিতে, পর্যালোচনা করে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)’বেশরম রঙে’ কাটছাঁটের পরামর্শ দিয়েছেন। এছাড়াও গানে একাধিক দৃশ্যে প্রচুর সেক্সি পোজ রয়েছে। খবর অনুযায়ী, ইতিমধ্যেই দীপিকার সোনালি সুইমস্যুট এবং অশ্লীল শটগুলি ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বেশরাম রং মুক্তির পর থেকেই বিতর্কে জর্জরিত। সিবিএফসি মুক্তির আগেই ফিল্মটি থেকে কিছু কাটছাঁট করে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে।

বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুযায়ী, বেশরম রঙে তিনটি দৃশ্যে পরিবর্তন করা হয়েছে। যার মধ্যে রয়েছে দীপিকার একটি ক্লোজ-আপ বাট শট, একটি সোনালি সাঁতারের পোজ এবং ‘বাহুত তং কিয়া’-এর সময় তাঁর সংবেদনশীল নৃত্যের ভঙ্গি। এই দৃশ্যগুলি ছেটে ফেলে দেওয়া হয়েছে। কাট লিস্টে অবশ্য কোনও সময়সীমার উল্লেখ নেই। তবে যা নিয়ে বেশি বিতর্ক অর্থাৎ গেরুয়া বিকিনিতে দীপিকার শটগুলি সরানো হয়েছে কিনা তা পরিষ্কার নয়। প্রতিবেদনে বলা হয়েছে, সম্পাদনা করার পরে সিবিএফসি অবশেষে পাঠান নির্মাতাকে সেন্সর শংসাপত্র দিয়েছে। সেন্সর বোর্ড প্রতিবেদনে বলেছে, পাঠানে প্রায় ১০ টিরও বেশি দৃশ্যে কাঁচি চালাতে হয়েছে। তবে গান ও সাজ অপরিবর্তিত রয়েছে।

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

মোদিকে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ভাইরাল ভিডিও

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?