উন্মাদনার মধ্যেই মুক্তি পেল সলমনের ‘সিকান্দর’-এর টিজার, ঝড় তুলতে পারল কী?

Share:

নিজস্ব প্রতিনিধি :  ২৭ ডিসেম্বর ছিল বলিউড ভাইজানের প্রিয় দিন। প্রিয় তারকার জন্মদিনে অনুরাগীরা ভেবেছিল দুর্দান্ত উপহার দিতে চলেছেন সলমন। কিন্তু উলট পুরান হল, অনুরাগীরা হতাশ। বিশেষ দিনে অনুরাগীদের জন্য বিশেষ উপহার আসার কথা ছিল। কিন্তু তা হল না। বৃহস্পতিবার ‘সিকন্দর’ ছবির নির্মাতারা ঘোষণা করেছিলেন যে, ভাইজানের জন্মদিনে তাঁরা তাঁর ছবির প্রথম ঝলক প্রকাশ করা হবে। কিন্তু বৃহস্পতিবার রাতে প্রয়াত হন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আগামী সাত দিন দেশে জাতীয় শোক পালিত হবে। এই আবহে তাই শুক্রবার নির্মাতারা ‘সিকন্দর’ ছবির টিজার প্রকাশ করেননি। সেই থেকে অনুরাগীরা ছবির প্রথম ঝলকের অপেক্ষায় ছিল। অবশেষে সামনে এল ছবিটির টিজার। ছবিটির ১ মিনিট ৪১ সেকেন্ড অবধি সলমন খানের রাজকীয় আধিপত্য দেখা যায়। ছবির শুরুতেই সালমান বলে ওঠেন, ‘শুনেছি অনেক মানুষ আমার পেছনে লেগেছে। আমার ঘুরতে দেরি হয়ে গেছে।’ এই কথা বলার পর শত্রুদের আক্রমণ শুরু করেন ফাইটার ভাইজান। টিজারটি শুরু হয় জমজমাট যুদ্ধ দিয়ে। যেখানে সলমন একা লড়ে যাচ্ছে, আর তাঁর চারপাশ শত্রু দিয়ে ঘেরা রয়েছে। একা শত্রুদের মেরে তক্তা বানিয়ে দিচ্ছে ফাইটার সলমন।

সলমন ঘনিষ্ঠ সূত্রে খবর ‘সিকন্দর’-এর প্রথম ঝলকের দৈর্ঘ্য ৮০ সেকেন্ড এবং সেখানে সলমনকে নতুন অবতারে দেখবেন দর্শক। এআর মুরুগাদস পরিচালিত এই অ্যাকশন ঘরানার ছবিটি ঘিরে অনুরাগীদের কৌতূহল সময়ের সঙ্গে বেড়েছে। ছবিতে সলমনের বিপরীতে রয়েছেন রশ্মিকা মন্দানা।

নির্মাতাদের দাবি,অ্যাকশন ছবিতে সলমন নতুন অবতারে ধরা দেবেন। ছবির গান থেকে শুরু করে অ্যাকশন দৃশ্য—বাজেটের ক্ষেত্রে কোনও খামতি রাখতে চাইছেন না তাঁরা। আগামী বছর ইদে মুক্তি পাবে‘সিকন্দর’।অনুরাগীরা এই ছবির অপেক্ষায় রয়েছেন।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!