প্রয়াত মারাঠি অভিনেতা প্রদীপ পটবর্ধন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন ইন্ডাস্ট্রিতে পরপর শোকের ছায়া। দিনকয়েক আগে মারা যান বলিউড অভিনেতা মিথিলেশ চতুর্বেদী । এবার প্রয়াত হলেন মারাঠি অভিনেতা প্রদীপ পটবর্ধন (Pradeep Patwardhan)। এহেন জনপ্রিয় অভিনেতা প্রদীপ পটবর্ধনের মৃত্যুতে স্বাভাবিকভাবেই মারাঠি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। আজ অর্থাৎ মঙ্গলবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের নিজস্ব বাসভবনেই প্রয়াত হয়েছেন ৬৪ বছর বয়সী এই অভিনেতা। মুলত থিয়েটারে অভিনয়ের জন্যেই জনপ্রিয় হয়েছিলেন এই মারাঠী অভিনেতা। এছাড়াও প্রচুর বড় পর্দার ছবিতে তিনি অভিনয় করেছেন। তাঁর অভিনীত সবচেয়ে জনপ্রিয় সিনেমাটি হল মোরুচি মাভাশি।

তিনি মারাঠি চলচ্চিত্র এবং প্রচুর টিভি শোতেও অভিনয় করেছেন।  মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে প্রদীপের মৃত্যুতে শোকপ্রকাশ করে মারাঠি ভাষায় লিখেছেন, “প্রদীপ পাটবর্ধন, একজন এভারগ্রিন অভিনেতা, যিনি মারাঠি সিনেমায় তাঁর দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। তিনি সারাজীবন আমাদের হৃদয়ে রাজত্ব করে যাবেন, তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর প্রয়াণে মারাঠি শিল্পজগৎ হারাল একজন মহান শিল্পীকে।”

এছাড়াও অভিনেত্রী রেণুকা শাহানে প্রয়াত অভিনেতাকে টুইটারে শ্রদ্ধা জানিয়েছেন এবং তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন। প্রদীপ পটবর্ধনের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল, এক ফুল চার হাফ (১৯৯১), ডান্স পার্টি (১৯৯৫), মি শিবাজিরাজে ভোসলে বোলটয় (২০০৯), গোলা বেরিজ (২০১২)। এমনকি তিনি অনুরাগ কাশ্যপের ২০১৫ সালের চলচ্চিত্র বোম্বে ভেলভেটেও অভিনয় করেছিলেন। তবে মৃত্যুর আগের শেষ কয়েকটা দিন তিনি পর্দা থেকে দূরে ছিলেন।

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস