গণপতি দর্শনে গিয়ে কেলেঙ্কারি, মহিলা পুলিশকর্মীর সেলফির আব্দার মেটালেন না শিল্পা শেট্টি

মুম্বইয়ের বড় বড় পুজোগুলির দর্শন করবেন না তিনি, এটা কী হয়? মাথার উপর খাড়া ঝোলা সত্ত্বেও বুধবার মুম্বইয়ের লালবাগচা রাজার গণপতি দর্শনে গিয়েছিলেন শিল্পা শেট্টি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাথায় খুলছে ৬০ কোটির খাড়া, ব্যবসায়ীকে প্রতারণা করার অভিযোগের ভিত্তিতে বড়সড় আইনি বিপাকে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা। চাপের মুখে পড়েই মুম্বইয়ের বান্দ্রায় তাঁর আলোচিত রেস্তোরাঁ ‘বাস্টিয়েন’ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন অভিনেত্রী। পাশাপাশি এ বছর বাড়িতে শোকের আবহাওয়া থাকার কারণে গণেশ পুজো করেন নি অভিনেত্রী। বিষয়টি নিজেই একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়ে ছিলেন শিল্পা শেট্টি। যেখানে কিনা মুম্বইয়ে তারকা পুজোগুলির মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করত শিল্পা শেট্টির বাড়ির পুজো। কিন্তু পরিবারের কেউ মারা গিয়েছেন বলে ১৩ দিন শোক কাটাতে হচ্ছে অভিনেত্রী পরিবারকে।

তা বলে কী, মুম্বইয়ের বড় বড় পুজোগুলির দর্শন করবেন না তিনি, এটা কী হয়? মাথার উপর খাড়া ঝোলা সত্ত্বেও বুধবার মুম্বইয়ের লালবাগচা রাজার গণপতি দর্শনে গিয়েছিলেন শিল্পা শেট্টি। আর সেখানেই ঘটে গেল বিপদ। আশীর্বাদ চাইতে গিয়েছিলেন বাপ্পার। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর সফরের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। স্বাভাবিকভাবেই অভিনেত্রীকে দেখামাত্র ভক্তরা সেলফি তোলার জন্যে ভিড় জমান। এমনকী একজন মহিলা পুলিশও শিল্পা শেট্টির সঙ্গে সেলফি তুলতে চান, কিন্তু অভিনেত্রী তাঁকে অস্বীকৃতি জানান, এই ভিডিও ভাইরাল হতেই তীব্র সমালোচনার কবলে পড়েছেন শিল্পা শেট্টি। ভাইরাল ভিডিওতে, শিল্পাকে দর্শনের জন্য হাঁটতে দেখা যাচ্ছে, ঠিক তখনই এক মহিলা পুলিশ পিছন থেকে এসে তাঁর কাছে সেলফির জন্যে আব্দার করে। তখনই শিল্পা ঘুরে, আঙুল দিয়ে ইশারা করে ছবি তুলতে অস্বীকৃতি জানান। তাঁর দেহরক্ষীদের বলতে শোনা যায়, “ম্যাডাম এটা করবেন না।” ভিডিওটি প্রকাশের পরপরই, সোশ্যাল মিডিয়ার একাংশ, পুলিশ সদস্যের প্রতি অভিনেত্রীর আচরণের সমালোচনা করেছেন।

 

একজন বলেছেন, “শিল্পা শেট্টি নাচের সেটে এত আবেগপ্রবণ হন, কিন্তু এখন তো অন্যরকম মনোভাব মনে হচ্ছে তাঁর।” অন্য একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেন, “পোজ দিলে কী এমন হত, তার শুধুমাত্র কয়েক সেকেন্ড সময় লাগত না। আসল তারকারা হলেন সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী তে কর্মরত।বাকিরা সবাই প্লাস্টিক এবং রাসায়নিক।” এদিকে, কর্মক্ষেত্রে, শিল্পা বর্তমানে ড্যান্স রিয়েলিটি শো সুপার ড্যান্সার সিজন ৫-এ গীতা কাপুর এবং মার্জী পেস্তোনজির সঙ্গে বিচারক আসনে রয়েছেন। তাকে শেষবার সুখী ছবিতে দেখা গিয়েছিল, যেখানে অমিত সাধ, দিলনাজ ইরানি, কুশা কপিলা এবং পাভলিন গুজরাল অভিনয় করেছিলেন। এরপর, শিল্পাকে কেডি: দ্য ডেভিল ছবিতে দেখা যাবে, যা অভিনেত্রীর প্রায় ১৮ বছর পর কন্নড় ছবিতে প্রত্যাবর্তনকে চিহ্নিত করবে। এই ছবিতে ধ্রুব সারজা প্রধান চরিত্রে অভিনয় করেছেন, তার সাথে সঞ্জয় দত্ত, ভি রবিচন্দ্রন, রমেশ অরবিন্দ, রেশমা নানাইয়া এবং নোরা ফাতেহি।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়