Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘ঈশ্বর শক্তি দিক তোমায়’, বিপুল ভোটে তামিলনাড়ুতে জয়ী বিজয়ের দল, অভিনন্দন রীতেশের

গতকাল অভিনেতার ঐতিহাসিক জয়ের পর থেকেই ইন্ডাস্ট্রির সকল তারকারা তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। যাঁদের মধ্যে রয়েছেন অভিনেতা রীতেশ দেশমুখও

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক হয় পেয়েছে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপথি বিজয় এবং তাঁর দল টিভিকে। ১০৮ আসনে জিতে DMK-AIDMK-এর রাজশাসনের পতন ঘটিয়েছে তাঁর দল। তবে ভোটের ফলাফলের প্রেক্ষিতে বর্তমানে তামিলনাড়ুর সংখ্যাগরিষ্ঠ দল TVK। সবকিছু ঠিকঠাক এগোলে তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার কথা বিজয়ের। যদিও দল গঠনের পরেই বিজয় জানিয়েছিলেন, তার দল কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হবে না। কিন্তু এখন কংগ্রেস এবং বামের সঙ্গে কথাবার্তা চলছে বিজয়ের। গতকাল কংগ্রেস নেতা রাহুল গান্ধির সঙ্গেও অভিনেতার কথা হয়েছে বলে খবর। সম্ভবত কোনও দলের সঙ্গে জুড়তে পারে বিজয়ের টিভিকে। যাই হোক, গতকাল অভিনেতার ঐতিহাসিক জয়ের পর থেকেই ইন্ডাস্ট্রির সকল তারকারা তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। যাঁদের মধ্যে রয়েছেন অভিনেতা রীতেশ দেশমুখও।

যিনি এখন তাঁর ‘রাজি শিবাজী’-এর সাফল্য উপভোগ করছেন। সোশ্যাল মিডিয়ায় বিজয় কে শুভেচ্ছা জানিয়ে রীতেশ লিখেছেন, ‘রায় এসে গেছে!! এই অবিশ্বাস্য ও ঐতিহাসিক বিজয়ের জন্য থালাপথি বিজয়কে অনেক অনেক অভিনন্দন। আপনার সঙ্গে সমস্ত শক্তি থাকুক, আপনি যেন জনগণের মঙ্গলের জন্য অক্লান্তভাবে কাজ করে যান।’ পাশাপাশি নিভিন পলি অভিনেতা কে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “তামিলনাড়ুতে এই অসাধারণ বিজয়ের জন্য অভিনেতা বিজয় আন্নাকে অনেক অনেক অভিনন্দন। জনগণ আপনার দূরদৃষ্টির ওপর আস্থা রেখেছেন, এবং আমি নিশ্চিত যে আপনি গর্ব ও উদ্দেশ্য নিয়ে নেতৃত্ব দেবেন।” অন্যদিকে, মালয়ালম অভিনেত্রী গৌরী কিষাণ বিজয়কে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘বিজয় স্যার, এটি একটি ঐতিহাসিক জয়। তামিলনাড়ু রাজ্যে আপনি যে পরিবর্তন আনবেন তা দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। এগিয়ে চলুন।’

 

উল্লেখ্য, ২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতার জন্য একটি দলের অন্তত ১১৮টি আসন প্রয়োজন। টিভিকে বর্তমানে ১০৮টি আসনে এগিয়ে রয়েছে, ফলে সংখ্যাগরিষ্ঠতা পেতে তাদের আরও ১০টি আসনের প্রয়োজন। তবে, যেহেতু বিজয় পেরাম্বুর এবং তিরুচি পূর্ব—এই দুটি আসন থেকে জয়ী হয়েছেন, তাই তাঁকে একটি আসন ছাড়তে হবে। এছাড়া, নির্বাচিত বিধায়কদের মধ্যে একজনকে স্পিকার হিসেবে নিযুক্ত করতে হবে। এর অর্থ হল, বিধানসভায় স্বাচ্ছন্দ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য টিভিকে-র অন্তত ১২ জন অতিরিক্ত বিধায়কের সমর্থনের প্রয়োজন।

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মেট গালা’য় ‘মটকা কিং’-এর এন্ট্রি, সাদা লুঙ্গি-শার্টে নজর কাড়লেন বিজয়

গুরুদক্ষিণা, অমিত শাহের মূর্তি বসছে মধ্য হাওড়ায়

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

স্কুটার দেওয়ার নামে বাবা-মাকে BMW উপহার ছেলের, ভাইরাল ভিডিও

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

গেরুয়া আবিরে মাতোয়ারা নবান্ন , উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির