কোলে এল করণ-অর্জুন, ৪২ বছরে যমজ সন্তানের মা হলেন দিব্যাঙ্কা ত্রিপাঠী

অপেক্ষার অবসান! বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী। ফুটফুটে যমজ সন্তানের জন্ম দিলেন তিনি। দুজনেই ছেলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী। ফুটফুটে যমজ সন্তানের জন্ম দিলেন তিনি। দুজনেই ছেলে। সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে অভিনেত্রী এবং তাঁর স্বামী জানালেন, ‘আমাদের করণ অর্জুন চলে এসে গেছে।’ গত ১৯ মার্চ গর্ভাবস্থার কথা প্রথম জানিয়েছিলেন তারকা দম্পতি। অবশেষে মঙ্গলবার (২৬ মে) সন্তানের মুখ দেখলেন তাঁরা। ফুটফুটে যমজ পুত্রসন্তানের বাবা-মা হলেন অভিনেতা বিবেক দাহিয়া এবং অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী। তারকা দম্পতির মজার পোস্টটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভক্তরা তাঁদের পোস্টে অভিনন্দন জানাচ্ছেন। তাঁদের সহকর্মীরাও শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Vivek Dahiya (@vivekdahiya)

মঙ্গলবার ইনস্টাগ্রাম পোস্টে তাঁরা যৌথ ঘোষণায় লিখেছেন, ‘অবশেষে অপেক্ষার অবসান হল। ছেলেরা এসে গিয়েছে। জীবন কল্পনার চেয়েও বেশি সুন্দর হয়ে গেল। আমার করণ অর্জুন এসে গেছে! বাবা-মা হওয়ার এই অবিশ্বাস্য নতুন অধ্যায় শুরু করার জন্য দিব্যাঙ্কা এবং আমি আপনাদের থেকে ভালবাসা ও আশীর্বাদ চাই। আমরা সুখ চেয়েছিলাম। ঈশ্বর বললেন, ‘দ্বিগুণ নাও।’ তাঁদের পোস্টের গ্রাফিকটিতে দেখা গিয়েছে, নীল পোশাকে সজ্জিত দুটি ছেলে শিশু মেঘ ও তারার মাঝে বসে আছে। যা তাঁদের বিশেষ মুহূর্তটিকে আরও সুন্দর করে তুলল। তাঁদের এই পোস্টে মন্তব্য করেছেন মাহি ভিজ, হিতেন তেজওয়ানি, যুবিকা চৌধুরী, করিশ্মা তান্না, জেমি লিভার, দেলনাজ ইরানি, মোনালিসা-সহ একাধিক হিন্দি টেলিভিশনের তারকারা।

দিব্যাঙ্কা এবং বিবেকের প্রথম দেখা হয়েছিল জনপ্রিয় টিভি শো ‘ইয়ে হ্যায় মোহাব্বাতিন’-এর সেটে। ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্ব বাড়ে। তারপর তা প্রেমে পরিণত হয় এবং ২০১৬ সালের ৮ জুলাই ভোপালে ঘনিষ্ঠ বন্ধু ও টেলিভিশন জগতের সহকর্মীদের উপস্থিতিতে তাঁরা একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মাতৃত্বকালীন অবস্থায় অভিনেত্রীর তাঁর শারীরিক অবস্থার নানা আপডেট ভক্তদের সঙ্গে ভাগ করে নিতেন। তাঁর সাধ অনুষ্ঠানেরও নানা ছবি-ভিডিও ভাইরাল হয়েছিল। আপাতত যমজ পুত্রসন্তানের আগমনে, দাহিয়া পরিবার খুশিতে ভাসছেন।

জোয়ারের আটা দিয়ে দুপুরে বানান গুজরাতের জনপ্রিয় পদ ‘কাথিয়াওয়াড়ি খিচু’

‘দীক্ষা’র ফাঁদে ফেলে যুবতীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, গ্রেফতার তান্ত্রিক তন্ময় ঘোষ

রিম্বিতে ভয়াবহ ধসের পর তিস্তায় বাড়ছে জল, উত্তরবঙ্গজুড়ে জারি সতর্কতা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

কলকাতা বিমানবন্দরে ৭০ গ্রামের বেশি সোনা উদ্ধার, আটক যাত্রী

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

সিঁধ কেটে চুরি করতে গিয়ে টাকা-পয়সার বদলে চেক বই, পেশা বদলাল চোর

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ