এই মুহূর্তে

কলকাতায় মেসি ম্যাজিক! কোন কোন টলি তারকা থাকছেন যুবভারতীতে?

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় মেসি ম্যাজিক। ১৩ ডিসেম্বর মধ্যরাতে দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন ফুটবলে র যুবরাজ। তাঁর সঙ্গে এসেছেন দুই বন্ধু। সম্পূর্ণ পুলিশ নিরাপত্তায় এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়েছেন তিনি। যদিও পুরোটাই গাড়িতে। তবে তাঁকে এক ঝলক দেখার জন্যে হাড় কাঁপুনি ঠান্ডা উপেক্ষা করে বিমানবন্দর থেকে বাইপাসের রাস্তায় ভিড় জমিয়ে ছিলেন ভক্তরা। কাউকে নিরাশ করেননি ফুটবল গোট। গাড়ি থেকে মাথা বের করে ভক্তদের দেখা দিয়েছেন তিনি। প্রায় ১৪ বছর পর ভারতের মাটিতে পা রাখলেন আর্জেন্টিনার লিওনেল মেসি। শেষবার ২০১১ সালে কলকাতায় পা রেখেছিলেন তিনি। আজ মেসিকে ঘিরে যুবভারতী ক্রীড়া স্টেডিয়ামে একাধিক অনুষ্ঠান রয়েছে। ফুটবল গোটকে দেখার জন্যে কয়েক সপ্তাহ ধরেই সল্টলেকে স্টেডিয়ামে ভক্তদের টিকিটের লাইন দেখার মতো ছিল। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছেন ভক্তরা। তাদের কষ্টের রোজগার যেন এখানেই সার্থক। গতকাল মধ্যরাত থেকেই মেসি জ্বরে কাঁপছে কলকাতা। তিনদিনের সফরে ভারতে এসেছেন মেসি।

কলকাতার পাশাপাশি হায়দরাবাদ, মুম্বই, দিল্লি জুড়ে তাঁকে নিয়ে একাধিক ইভেন্টের আয়োজন করা হয়েছে। আজ সল্টলেক স্টেডিয়ামে মেসির সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি মেসির সঙ্গে দেখা করতে মুম্বই থেকে উড়ে এসেছেন শাহরুখ খান। আজ ভোরে কলকাতা বিমানবন্দরে নেমেছেন তিনি। থাকছেন টলিউডের একঝাঁক তারকা। যাদের মধ্যে আছেন, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, মিমি চক্রবর্তী-সহ টলিউডের একাধিক নায়িকারা। তবে সুপারস্টার দেব থাকবেন কিনা জানা যায়নি। পাশাপাশি থাকবেন তৃণমূলের একাধিক বিশিষ্ট মুখ। জানা গিয়েছে, খেলতে নয় এক ব্যবসায়িক সংস্থার আমন্ত্রণে ভারতে এসেছেন মেসি। আজ যুবভারতীর একই মঞ্চে দেখা যাবে বলিউড ও ফুটবলের ‘দুই কিং’-কে। যুবভারতী র অনুষ্ঠানের মধ্যেই কলকাতায় তাঁর ৭০ ফুটের বিশাল মূর্তি ভারচুয়ালি উদ্বোধন করবেন মেসি নিজেই। যুবভারতীর বাইরে বিক্রি হচ্ছে মেসি জার্সি। চড়া দামে বিক্রি হচ্ছে। নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে গোটা যুবভারতী চত্বর। কলকাতায় মাত্র ১২ ঘন্টার সফর তাঁর, সব কাজ মিটিয়ে দুপুর আড়াইটে নাগাদ মেসি হায়দরাবাদে উড়ে যাবেন।

শনিবার সকাল ৯.৩০ থেকে ১০.৩০ পর্যন্ত মিট অ্যান্ড গ্রিট পর্ব। সকাল ১০.৩০ থেকে ১১.১৫ ভার্চুয়ালি নিজের মুর্তি উন্মেচন করবেন মেসি। ১১.১৫ মিনিটে হোটেল থেকে যুবভারতীতে রওনা দেবেন। ১১.৩০ মিনিটে মাঠে আসবেন শাহরুখ। এরপর দুপুর ১২টায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১২ থেকে ১২.৩০ পর্যন্ত রয়েছে সেলিব্রিটি ফ্রেন্ডলি ম্যাচ, সংবর্ধনা এবং সংক্ষিপ্ত আলাপ পর্ব। অনুষ্ঠান শেষে দুপুর ২টোয় হায়দরাবাদের উদ্দেশে রওনা দিতে বিমানবন্দরে চলে যাবেন তিনি। মেসির ভারত সফরের নাম দেওয়া হয়েছে ‘গোট ট্যুর অফ ইন্ডিয়া’। তবে এই সফরসূচিতে কলকাতায় বিশ্রামের সুযোগ পাচ্ছেন না মেসি, বাইপাসের ধারে একটি পাঁচ তারকা হোটেলে তিনি রয়েছেন। হায়দরাবাদের পৌঁছে সন্ধ্যা ৭টার সময় ‘গোট কাপ’ নামের একটি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করবেন তিনি। সেখানে থাকবেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত। পাশাপাশি রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সাত বনাম সাত একটি ফুটবল ম্যাচেও মেসির খেলার কথা রয়েছে। এর পর মেসিকে সম্মান জানিয়ে একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হবে। হায়দরাবাদেই তিনি আজ রাত কাটাবেন। ১৪ ডিসেম্বর মেসি যাবেন মুম্বই। সেখানেও একাধিক অনুষ্ঠান আছে তাঁকে ঘিরে। যেখানে বলিউড সেলিব্রিটি এবং ক্রিকেটাররা থাকবেন। ১৫ ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে তিনি নিজের দেশের উদ্দেশ্যে রওনা দেবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কন্যাদের চলার পথে সর্বদা সঙ্গী রাজ্য সরকার, শিশুকন্যা দিবসে বার্তা মমতার

রেডরোডে কুচকাওয়াজের মহড়ায় বড় দুর্ঘটনা, গার্ডরেলে ধাক্কা বেপরোয়া গাড়ির

সুখবর মেট্রোর যাত্রীদের, ১৫ বছর পর ফিরল রিটার্ন টিকিটের সুবিধা

মার্চের প্রথম সপ্তাহে বাংলার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের!

কয়লা পাচার ও আইপ্যাক তদন্তে বিশেষ দল গঠনের ভাবনা ইডির

‘আমি ওদের মতো নই’, ৪০ কোটি টাকার তামকজাত বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়েছিলেন সুনীল শেট্টি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ