‘গানের ওপারে’-ধারাবাহিকের সময় বাংলা জানতেন না মিমি, যা শুনে ঘুম উড়েছিল ‘বুম্বাদা’র

আসলে মিমি ভাল বাংলা জানতেন না। আর তা শুটিং শুরু করার ঠিক আগের দিনই প্রসেনজিত চট্টোপাধ্যায়কে জানান মিমি। মিমি বলেছিলেন, বাংলা পড়তে পারেন না। আর তা শুনেই হুশ হারিয়েছিলেন ‘বুম্বাদা’।

Share:

নিজস্ব প্রতিনিধি: এখন তিনি বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী, তবে তাঁর ‘শুরুয়াত’ কিন্তু ছোট্টপর্দা থেকেই। যদিও আজকাল বাংলা ধারাবাহিকের একাধিক অভিনেতা-অভিনেত্রী ছোট্ট পর্দার পাঠ চুকিয়ে বড় পর্দায় আসর জমাচ্ছেন। হিন্দি বলুন বা বাংলা সবেতেই এই পন্থা প্রযোজ্য। তবে হিন্দিতে টেলিভিশন অভিনেত্রীরা সরাসরি নায়িকা হওয়ার সুযোগ না পেলেও বাংলা ইন্ডাস্ট্রি একটু ব্যতিক্রম। যাই হোক, মধুমিতা সরকার, সন্দীপ্তা সেন, শ্বেতা ভট্টাচার্যের মতো একাধিক অভিনেত্রীরা ইতিমধ্যেই বাংলা চলচ্চিত্র মহলে আসর জমিয়েছেন। তবে এই তালিকায় সবার প্রথমে নাম ওঠে অভিনেত্রী মিমি চক্রবর্তীর। যিনি বর্তমানে টলিউডের একজন সফল অভিনেত্রীর পাশাপাশি সংসদও বটে।

যাই হোক, মনে আছে মিমি চক্রবর্তীর প্রথম টেলিভিশন ধারাবাহিক ‘গানের ওপারে’ র কথা। এটিই ছিল তাঁর ইন্ডাস্ট্রিতে প্রবেশ মাইলস্ট্রোক। এই ধারাবাহিকের পুপে-র চরিত্রে অভিনয় করেছিলেন মিমি। আর ডেবিউ কাজেই বাজিমাত করেছেন তিনি। মুলত জলপাইগুড়ির বাসিন্দা মিমি চক্রবর্তী। এই সিরিয়ালের প্রযোজক ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর পরিচালক ছিলেন ঋতুপর্ণ ঘোষ। সম্প্রতি সেই সিরিয়ালের একটি অজানা কাহিনী প্রকাশ্যে এসেছে। জানা যায়, ধারাবাহিকে শ্যুটিংয়ের সময়ে এক আশ্চর্য কাণ্ড ঘটিয়েছিলেন মিমি। যা শুনে রাতের ঘুম প্রায় উড়েই গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। কী করেছিলেন মিমি?

আসলে মিমি ভাল বাংলা জানতেন না। আর তা শুটিং শুরু করার ঠিক আগের দিনই প্রসেনজিত চট্টোপাধ্যায়কে জানান মিমি। মিমি বলেছিলেন, বাংলা পড়তে পারেন না। আর তা শুনেই হুশ হারিয়েছিলেন ‘বুম্বাদা’। মিমির স্বীকারোক্তির সেই ভিডিও ক্লিপ এখন নেট দুনিয়ায় চূড়ান্ত ভাইরাল। একে ঋতুপর্ণা ঘোষের কাজ মানেই কঠিন বাংলা সংলাপ। তার মধ্যে নায়িকা পড়তে পারেন না বাংলা। বিষয়টা প্রসেনজিতের কাছে রীতিমতো ট্রমাটিক ছিল। এদিকে ‘গানের ওপার’-এর জন্য মিমিকেই প্রথম পছন্দ ছিল ঋতুপর্ণর। তাই তাঁকে দেখা মাত্রই বলেছিলেন, “ওই আমার পুপে”। আর বাংলা জানতে না পারা সেদিনের সেই মেয়েটাই আজকের টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। ‘গানের ওপার’-এর পুপে চরিত্রটি মিমির জীবনের মাইলস্টোন হয়ে থেকে যাবে চিরকাল। ধারাবাহিকে, মিমির পাশাপাশি আরও অভিনয় করেছিলেন দীপঙ্কর দে, অপরাজিতা আঢ্য, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, অঞ্জনা বসুর মতো একাধিক প্রভাবশালী তারকারা।

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু