প্রয়াত মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লিউক

Share:

নিজস্ব প্রতিনিধি: চলে গেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তীর(Mithun Chakraborty) প্রথমা স্ত্রী হেলেনা লিউক(Helena Duke)। গতকালই আমেরিকায় মাত্র ৬৮ বছর বয়সে মৃত্যু হয়েছে তাঁর। প্রখ্যাত নৃত্যশিল্পী ও অভিনেত্রী কল্পনা আইয়ার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। দীর্ঘদিন ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন মিঠুনের প্রাক্তন স্ত্রী। কিন্তু সঠিকভাবে চিকিৎসা করানোয় অনীহা ছিল তাঁর। সেই কারণেই হেলেনার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ আত্মীয়ের বাড়ির সামনে উদ্ধার যুবকের গলাকাটা দেহ, তুমুল চাঞ্চল্য রায়দিঘিতে

গতকাল সকাল ৯টা ২০ নাগাদ হেলেনা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘অদ্ভুত লাগছে। জীবনে মিশ্র আবেগ করছে। কেন? তার কোনও কারণ নেই।’ তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর ওই পোস্টে নেটিজেনরা মন্তব্য করছেন এবং অনুমান করছেন হেলেনা হয়তো তাঁর মৃত্যুর একদিন আগে বিশেষ কিছু অনুভব করছিলেন। একই সঙ্গে তাঁর ভক্তরা পোস্টটিতে মন্তব্য করে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।

আরও পড়ুনঃ মঞ্জুলিকা ফিরতেই ধামাকা! মাত্র তিন দিনেই ১০০ কোটির ক্লাবে ‘ভুলভুলাইয়া ৩’

বলিউডে অভিনেত্রী হিসেবেও বেশ কিছু কাজ করেছেন হেলেনা। এর মধ্যে উল্লেখযোগ্য মনমোহন দেশাইয়ের ব্লকবাস্টার ছবি ‘মর্দ’। সেখানে ব্রিটিশ রানীর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও ‘আও প্যায়ার কারে’, ‘দো গুলাব’ এবং ‘সাথ সাথ’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তবে বলিউডে হেলেনার যাত্রা খুব বেশি দিনের ছিল না। অভিনেত্রী সারিকার সঙ্গে বিচ্ছেদের পর হেলেনার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং দুজনে বিয়েও করে নেন। যদিও দুঃখের বিষয় খুব বেশিদিন টেকেনি সেই বিয়ে। মাত্র চার মাসের মধ্যেই একে অপরের থেকে আলাদা হয়ে যান তাঁরা। এরপর যোগিতা বালিকে বিয়ে করেন মিঠুন। প্রথমা স্ত্রীর মৃত্যুতে এখনও পর্যন্ত মিঠুনের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?