মিঠুন চক্রবর্তী নাকি অসুস্থ! গুজব নাকি বাস্তব, জেনে নিন আসল ঘটনাটি ঠিক কি!

Share:

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় তারকা মিঠুন চক্রবর্তী নাকি অসুস্থ! হ্যাঁ, শনিবার সকাল থেকেই এমনটাই দাবি করছে সোশ্যাল মিডিয়া। কেন? সম্প্রতি, মিঠুন চক্রবর্তীর হাসপাতালের শয্যাবস্থার একটি ছবি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, অসুস্থ অবস্থায় হাসপাতালে বেডে শুয়ে রয়েছেন অভিনেতা।

আর নায়কের এই ছবি দেখেই ভক্তমহল চিন্তিত হয়ে পড়েছেন, সবাই তাঁর আরোগ্য কামনা করছেন। কিন্তু আসল ঘটনাটা ঠিক কি? আদৌ কি অসুস্থ নায়ক? নাকি নায়কের কোনো সিনেমার শ্যুটিংয়ের দৃশ্য এটি? স্বাভাবিকভাবেই নায়কের ভক্তমহলে নানারকমের প্রশ্নের সৃষ্টি হয়েছে।

যদিও সোশ্যাল মিডিয়ায় মিঠুন চক্রবর্তীর অসুস্থতার খবর ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। আমজনতার পাশাপাশি বহু সেলিব্রিটিরাও নায়কের দ্রুত আরোগ্য কামনা করছেন। কিন্তু পরক্ষণেই জানা যায়, এই খবরটা একেবারেই ভুয়ো।

কারণ অভিনেতা এখন একেবারেই সুস্থ এবং তিনি বাড়িতেই রয়েছেন। যদিও কয়েকদিন আগেই অভিনেতা অসুস্থ হয়ে পড়েছিলেন। তখনই তাঁকে ভর্তি করা হয়েছিল, বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু কয়েক ঘণ্টা ভর্তি থাকার পরেই চিকিৎসকের পরামর্শে তাঁকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতালে ভর্তির সময়েই নায়কের সেই ছবিটি তোলা হয়, যা সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ, উদ্বেগের কোনো কারণ নেই।

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!