রুটিন চেকআপের জন্যে হাসপাতালে ভর্তি হয়েছেন মিঠুন, জানালেন পুত্রবধূ

এক মুহূর্ত দেরি না করে শুটিং সেট থেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় মিঠুন চক্রবর্তীকে। পরে খবর রটে যায় যে, অভিনেতার ব্রেন স্ট্রোক হয়েছে। কিন্তু আদতে কিছুই হয়নি নাকি অভিনেতার। কিন্তু তিনি ভর্তি রয়েছেন বাইপাসের একটি হাসপাতালে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়া কব্জা করে রেখেছে সুপারস্টার মিঠুন চক্রবর্তীর (Mithun chakraborty)হাসপাতালে ভর্তি হওয়ার খবর। তবে এই ঘটনা এখন নয়, এর আগেও বহুবার রটেছিল যে, মিঠুন চক্রবর্তী গুরুতর অসুস্থ। এমনকী তাঁর অসুস্থতার একাধিক ছবি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। কিন্তু পরবর্তীতে শোনা যায়, অভিনেতা রুটিং চেকআপ করতে হাসপাতালে ভর্তি হয়েছেন। যাই হোক, শনিবার সকালে ‘শাস্ত্রী’ ছবির সেটে আচমকাই অসুস্থ বোধ করতে শুরু করেন মিঠুন চক্রবর্তী।

এক মুহূর্ত দেরি না করে শুটিং সেট থেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় মিঠুন চক্রবর্তীকে। পরে খবর রটে যায় যে, অভিনেতার ব্রেন স্ট্রোক হয়েছে। কিন্তু আদতে কিছুই হয়নি নাকি অভিনেতার। কিন্তু তিনি ভর্তি রয়েছেন বাইপাসের একটি হাসপাতালে। সেই সময়ে সেটে উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক তথা মিঠুন চক্রবর্তীর সহ অভিনেতা সোহম চক্রবর্তী। তিনি নিজেই মিঠুন চক্রবর্তীকে গাড়ি চালিয়ে নিয়ে যান হাসপাতাল। আসলে বেশ কয়েকদিন ধরেই কলকাতায় রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

ব্যস্ততার মধ্য দিয়েই কাটছে তাঁর। শনিবার সকালে শুটিং ফ্লোরেই বুকে ব্যথা অনুভব করেন। তড়িঘড়ি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। শোনা যায়, স্ট্রোক হয়েছে অভিনেতার। তবে বিশেষ চিন্তার কোনও কারণ নেই। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এর মাঝেই অভিনেতা পুত্রবধূ মাদলসা শর্মা সব খবরকে ভুয়ো বলে উড়িয়ে বলেন, ‘‘বুকে ব্যাথা— এ সব ভুল কথা, রুটিন-চেকআপের জন্য হাসপাতালে গিয়েছেন তিনি।’’ তবে এই মুহূর্তে অভিনেতার অবস্থা স্থিতিশীল।

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি, টার্বুলেন্সে পরে জখম যাত্রীরা

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

ক্লাসরুমে নাক ডেকে ঘুমোচ্ছেন শিক্ষক, মোবাইল হাতে মগ্ন খুদেরা, ভাইরাল ভিডিও

বিষ্ণুপুরে কৃষ্ণ মন্দিরের বকুল-বেদীতে লাল চন্দনের পায়ের ছাপ, অলৌকিক কাণ্ড ঘিরে চাঞ্চল্য

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন