সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

Share:

নিজস্ব প্রতিনিধি: বক্স অফিস কাঁপাচ্ছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’। মুক্তির সপ্তম দিনে ভারতীয় বক্স অফিস থেকে ৭০ কোটি টাকা আয় করেছে সিনেমাটি। যার ফলে ভারতে এই সিনেমার আয় দাঁড়িয়েছে ৫১১.১০ কোটি টাকা। রণবীর কাপুর অভিনীত সিনেমা এক সপ্তাহ পার করলেও কিছুতেই দমছে না। সিনেমাটি ভারতে ৬৪.৮৫ কোটি টাকা (নেট) আয়ের মাধ্যমে দুর্দান্ত ওপেনিং করেছিল। মুক্তির দ্বিতীয় দিনে ৪৮ কোটি টাকা আয় করে ‘রামায়ণ: পার্ট ১’। দীপাবলির সপ্তাহ হওয়ায়, গত শনি ও রবিবার ছবিটি বিপুল আয় করেছিল। এই দুই দিনে যথাক্রমে ৬৯.৮০ কোটি টাকা ও ৫৬.১৫ কোটি টাকা আয় হয়। পঞ্চম ও ষষ্ঠ দিনে ছবিটির আয়ের ধারা অব্যাহত থাকে। এই দুই দিনে যথাক্রমে ১০৭.৫০ কোটি টাকা ও ৯৪.১০ কোটি টাকা (নেট) আয় করে ভারতীয় বক্স অফিস থেকে। যার ফলে ভারতে ৫০০ কোটির গণ্ডি পেরিয়েছে রণবীর অভিনীত সিনেমাটি।

আরও পডুন: আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

ভারতে তো বটেই গোটা বিশ্বে রমরমা দেখাচ্ছে ‘রামায়ণ: পার্ট ১’। গতকাল, বুধবার ভারতজুড়ে ‘রামায়ণ’-এর ২৪,২৩৯টি শো ছিল। যেখানে গড় দর্শকের উপস্থিতি ছিল ৪৩.৪%। কেবল সপ্তম দিনেই প্রায় ২৭.২২ লক্ষ টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির। তবে ‘রামায়ণ: পার্ট ১’-এর আয়ের বেশিরভাগটাই হচ্ছে হিন্দি বলয় থেকে। অপরদিকে সপ্তম দিনে ২৫ কোটি টাকা বিশ্ববাজার থেকে আয় করেছে ‘রামায়ণ: পার্ট ১’। যার ফলে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৯৩৪.৫৫ কোটি টাকা। আজ, বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে ‘রামায়ণ’-এর মুক্তির প্রথম সপ্তাহ পূর্ণ হবে। দ্বিতীয় সপ্তাহটি শুরু হবে কোনও উৎসবের মরশুম ছাড়াই। ছট পুজো থাকলেও সেটি সীমিত রাজ্যের ক্ষেত্রে ছুটি থাকছে। তবে আগামী কয়েক সপ্তাহ কোনও বড় হিন্দি সিনেমা মুক্তি না পাওয়ার ‘রামায়ণ’-এর ক্ষেত্রে সুবিধাজনক হবে। এক হাজার কোটি টাকার আয় এখন শুধু সময়ের অপেক্ষা। ৪ ডিসেম্বর মুক্তি পাবে সলমন খানের ‘মাতৃভূমি’ ও শ্রদ্ধা কাপুরের ‘ঈথা’, এবং এরপর ২৪ ডিসেম্বর মুক্তি পাবে শাহরুখ খানের ‘কিং’। তার আগে ফাঁকা রাস্তা রয়েছে ‘রামায়ণ’-র কাছে।

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ