ওজন বাড়িয়ে কমানো! ‘লাল সিং চাড্ডা’র জন্য এই কঠিন পরীক্ষা দিতে হয়েছিল মোনাকে

ওই চরিত্রের জন্যে আমাকে আমার পুরো জীবনশৈলী বদলে ফেলতে হয়েছিল। ছবির প্রথমার্ধে আমাকে একজন বৃদ্ধা মহিলার চরিত্রে অভিনয় করতে হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমির খানের ছবির জন্যে রোগা থেকে মোটা হতে হয়েছিল মোনা সিংহ-কে, খোলাসা করলেন অভিনেত্রী।ভাল কোনও ভূমিকা পেলে বা বড় তারকাদের সঙ্গে সুযোগ পেলে সবকিছু বিসর্জন দিতে পারেন তারকারা। আসলে কোনও ‘গডফাদার’ ছাড়া বলিউড ইন্ডাস্ট্রিতে সফল হওয়া চাট্টিখানি কথা হয়! মাথার ঘাম পায়ে ফেলে সফলতার মুখ দেখেছেন বলিউড এমন অনেক উদাহরণ রয়েছে। ভার কাজ করতে হলে চাই ভাল পরিচালক বা ভাল অভিনেতা, কেরিয়ারের শুরুতে সকলে এমন ধরাণা নিয়েই ইন্ডাস্ট্রিতে পা রাখেন। কিন্তু তাতে কেউ সফল হন, কেউ অন্ধকারে ডুবে যান। তেমনই একজন হলেন মোনা সিংহ।

হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী। সিরিয়াল, ওয়েব সিরিজ এবং সিনেমা, সব মহলেই তিনি সফল। তবে তিনি খুব বাছাই করা চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানালেন তাঁর কেরিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র কোনটি ছিল এবং সেই চরিত্রের জন্যে তাঁকে ঠিক কী কী করতে হয়েছিল! অভিনেত্রীর সেই চ্যালেঞ্জিং চরিত্রটি আমির খানের ‘লাল সিং চাড্ডা’-র সঙ্গে সম্পর্কযুক্ত। আসলে মোনা ছবিতে আমির খানের মা ‘গুরপ্রীত কৌর চাডডা’-র ভূমিকায় অভিনয় করে ছিলেন। যেহেতু ছবিতে তাঁকে একটু প্রবীণ দেখাতে হত, সেই কারণে তাঁকে অনেকটা মোটা হতে হয়েছিল, পেটের চর্বি বাড়াতে হয়েছিল।

সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন যে, ‘প্রতিটি চরিত্রই কিছু চ্যালেঞ্জিং নিয়ে আসে। কিন্তু আমার জন্যে সবচেয়ে কঠিন ছিল ‘লাল সিং চাড্ডা’য় আমার চরিত্রটি। ওই চরিত্রের জন্যে আমাকে আমার পুরো জীবনশৈলী বদলে ফেলতে হয়েছিল। ছবির প্রথমার্ধে যখন আমির ছোট ছিলেন, তখন আমাকে একজন ৪০ বছরের মহিলার চরিত্রে অভিনয় করতে হয়েছিল। তাই ওজন অনেকটাই কমিয়ে দিতে হয়েছিল। কিন্তু ছবির দ্বিতীয়ার্ধে আমাকে বৃদ্ধা বোঝানোর জন্যে আবারও রোগা মহিলার চরিত্রে অভিনয় করতে হয়েছিল। তাই ওজন বাড়ানোর পর আবারও ওজন কমিয়ে নিতে হয়েছিল। যাতে আমি চরিত্রটির কোমলতা খুঁজে পাই। এটা আমার জন্যে খুবই চ্যালেঞ্জিং একটি চরিত্র ছিল। কারণ আমি শুরু থেকেই ফিট ছিলাম। প্রথমে আমার ওজন বাড়ল, তারপর কমল। তাই আমাকে প্রতিনিয়ত ওজন বাড়া-কমার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হয়।’ বর্তমানে আমির খান তিনবছর পর তাঁর ‘সিতারে জমিন পর’ ছবি নিয়ে ফিরে এসেছেন।

মাটির পিণ্ডে দেবীর রূপ! বাদকুল্লার কৃশানুর হাতের জাদু ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে

এশিয়ান গেমসে ৫৭ কেজি বিভাগে সোনা জিতে ইতিহাস গড়লেন আমন সেহরাওয়াত

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

কৃষ্ণনগর আদালত পরিদর্শনে রাজ্যের আইনমন্ত্রী বিরাজ বিশ্বাস, কী বার্তা দিলেন তিনি?

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

সরকারি পরিষেবা পেতে গিয়ে দিতে হচ্ছে ৫০ টাকা? চাঞ্চল্য চাপড়ার বিডিও অফিসে

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক