‘ভুয়ো খবরে কান দেবেন না!’ MTV India বন্ধ হচ্ছে না, গুজব উড়িয়ে দিল চ্যানেল কর্তৃপক্ষ

ফ্যাশন, লাইফস্টাইল, গানের অভূতপূর্ব প্যাকেজ MTV। টেলিভিশনের অন্যতম জনপ্রিয় চ্যানেল MTV। যদিও এমটিভি-র অধীনে রয়েছে একাধিক চ্যানেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফ্যাশন, লাইফস্টাইল, গানের অভূতপূর্ব প্যাকেজ MTV। টেলিভিশনের অন্যতম জনপ্রিয় চ্যানেল MTV। যদিও এমটিভি-র অধীনে রয়েছে একাধিক চ্যানেল। যার মধ্যে রয়েছে ফ্যাশন সংক্রান্ত চ্যানেল, মিউজিকের চ্যানেল ইত্যাদি। এছাড়া এমটিভির জনপ্রিয় শো রোডিজ, ভিজে নাইট নামক একাধিক শোয়ের দর্শকসংখ্যা ছিল অগুন্তি। কিন্তু এখন সময় বদলেছে, নতুন প্রজন্মের চিন্তাধারাও বদলেছে। প্রযুক্তির ভিতরে ঢুকে সোশ্যাল মিডিয়া এখন ৮ থেকে আশি সকলের হৃদয়ে রাজ করছে। তাই টেলিভিশন থেকে মুখ ফিরিয়েছে নতুন প্রজন্ম। টিভি দেখা প্রায় ভুলেই গেছে তাঁরা। কেননা এখন মুঠোফোনেই দেখা যায় গান, সিরিজ, সিনেমা-সহ একাধিক বিনোদন আইটেম। তাই দিন কয়েক আগেই গুজব উঠেছিল যে, নির্দিষ্ট দর্শক সংখ্যার অভাবের কারণে এই বছর ডিসেম্বরেই শেষ হচ্ছে দীর্ঘ চার দশক ধরে রাজত্ব করা এমটিভির যাত্রা। ডিসেম্বর থেকে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলিতে আর দেখা যাবেনা MTV। এরপরে বন্ধ হবে ভারতেও। ভিউইয়ার্সের সংখ্যা কম থাকায় আর্থিক সঙ্কটের মুখে পড়ছে MTV, তাই এটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এই সংস্থাটি।

হ্যাঁ, দিন কয়েক আগে কয়েক প্রতিবেদনের এমনটাই দাবি করা হয়েছিল। যার ফলে বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে MTV India বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এত গুঞ্জনের পর এবার এই বিষয়ে মুখ খুললেন চ্যানেল কর্তৃপক্ষ। চ্যানেলটি নিশ্চিত করেছে, যে এটি যথারীতি তার কার্যক্রম চালিয়ে যাবে। শনিবার, MTV India সমস্ত গুজব উড়িয়ে দিয়ে একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে তাঁরা ভক্তদের অনুরোধ করে জানিয়েছে যে, “যাচাই না করে ভুয়ো খবরে বিশ্বাস করবেন না। আমরা কোথাও যাচ্ছি নি। MTV India থাকবে, তার প্রধান চরিত্রের শক্তির সঙ্গে।” ভিডিওটি প্রকাশ হওয়া মাত্রই চ্যানেলের ভক্তরা দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন। এবং স্বস্তি প্রকাশ করেছেন। MTV India জানিয়েছে, তাদের সঙ্গীত, পপ সংস্কৃতি আপডেট, যুব-কেন্দ্রিক রিয়েলিটি শো সম্পর্কিত সমস্ত চ্যানেল চলবে। ভিডিও টি দেখে এক ব্যবহারকারী লিখেছেন, ‘কী স্বস্তি! ঘৃণাকারীদের চরম শিক্ষা হয়েছে।’ আরেকজন মন্তব্য করেছেন, “এমটিভির রাজত্ব সবসময় থাকবে। যেটি সম্পূর্ণ প্রজন্ম গড়ে তুলেছে।”

আসলে গত ১২ অক্টোবর, প্যারামাউন্ট গ্লোবাল ঘোষণা করেছিল যে, এমটিভি মিউজিক, এমটিভি ৮০, এমটিভি ৯০, ক্লাব এমটিভি এবং এমটিভি লাইভ আনুষ্ঠানিকভাবে ৩১ ডিসেম্বর, আমেরিকায় বন্ধ হয়ে যাবে। এর ফলে বিশ্বব্যাপী সঙ্গীত এবং যুব সংস্কৃতি গঠনের চার দশকেরও বেশি সময় ধরে চলে আসা অবসান ঘটবে। তবে ফ্ল্যাগশিপ এমটিভি চ্যানেলটি সম্প্রচার চালিয়ে যাবে, তবে এর বর্তমান লাইনআপ মূলত সঙ্গীত প্রোগ্রামিংয়ের পরিবর্তে রিয়েলিটি শোতে মনোনিবেশ করে। প্রসঙ্গত, ভারতে, এমটিভি ১৯৯৬ সালে চালু হয়েছিল। সেই সময়ে, এটি একটি সাংস্কৃতিক বিপ্লব ছিল। ননস্টপ মিউজিক ভিডিও থেকে রিয়েলিটি শোতে, এটি যুব প্রবণতা, ফ্যাশন এবং অপভাষাকে সংজ্ঞায়িত করেছিল।

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের