আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

৬৭ বছরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘শক্তিমান’ মুকেশ খান্না, পাত্রী কে?

নিজস্ব প্রতিনিধি: শীঘ্রই বিয়ে করতে চলেছেন ৬৭ বছর বয়সী বলিউডের প্রখ্যাত অভিনেতা মুকেশ খান্না। যাঁকে ৮ থেকে ৮০ সকলে ‘শক্তিমান’ হিসেবেই চেনেন। নব্বই দশকের ছেলে-মেয়েরা টিভির পর্দায় তাঁকে দেখেই বড় হয়েছেন। এখন শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বিয়ে পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা। কিন্তু এতদিন অবিবাহিত ছিলেন কেন তিনি? কার সঙ্গেই বা বিয়ে হতে চলেছে অভিনেতার? এই নিয়েই জল্পনা তুঙ্গে। এবার এই জল্পনা নিয়ে মুখ খুললেন ‘ভীষ্ম পিতামহ’ এর মতো ছবিতে আইকনিক ভূমিকার জন্য পরিচিত মুকেশ খান্না। যদিও মাঝে মধ্যেই অভিনেতা বেফাঁস মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন। এবার তিনি নিজের বিয়ে নিয়ে নীরবতা ভাঙলেন ও কেমন জীবনসঙ্গী চান, সেই বিষয়েও নিজের মতামত প্রকাশ করলেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রেম নিয়ে বর্ষীয়ান অভিনেতা বললেন, ‘প্রেম করলেই কেউ পুরুষ হয়ে যায় না। চলচ্চিত্র নির্মাতা রবি চোপড়াও বিশ্বাস করতেন, যে প্রেম করেন, সে-ই পুরুষ। আমার সমসাময়িক ওই বয়সের সকলেই প্রেম করতেন। তখন আমিই একমাত্র ছিলাম, যার প্রেম ছিল না। আমি বিশ্বাস করি, পুরুষত্ব প্রমাণ করার জন্য দশজন প্রেমিকার প্রয়োজন নেই। এটি আরও অনেক উপায়ে প্রমাণ করা যেতে পারে। আমার মতামত প্রায়শই ভুলভাবে ব্যাখ্যা করা হয়, বিশেষ করে নারীদের প্রসঙ্গে। আমি নারীদের বিরুদ্ধে নই। বরং তাঁদের প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে।’

এরপর অভিনেতা দাম্পত্য বিশ্বস্ততা নিয়ে জানিয়েছেন, ‘লোকে বলে যে একজন নারীর তাঁর স্বামীর প্রতি অনুগত থাকা উচিত। কিন্তু কেউ কি কখনও বলেছে যে একজন পুরুষেরও তাঁর স্ত্রীর প্রতি অনুগত থাকা উচিত? কিন্তু আমি এটা বলি। আপনি যদি বিবাহিত হন, তবে আপনি প্রতিশ্রুতিবদ্ধ। দুটি আত্মা এক হয়ে যায়। অনেকে বলে, ‘আমি আমার স্ত্রীকে ভালোবাসি’, অথচ তাঁদের পরকীয়া সম্পর্ক থাকে। এটা বিশ্বাসঘাতকতা।’ এরপর কেন এতদিন বিয়ে করেননি সে বিষয়ে অভিনেতা জানিয়েছেন যে, ‘লোকেরা মনে করে যে, বিয়ে না করলে বিয়েতে বিশ্বাস করা বোঝায় না। কিন্তু এটা একেবারেই সত্যি নয়। আমি বেশিরভাগ মানুষের থেকে বিয়েকে বেশি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে বিয়ে ভাগ্যে লেখা থাকে।’ এরপর ভালবাসা প্রসঙ্গে মুকেশ খান্না বলেছেন, ‘ভালবাসা জীবনে একবারই আসে। বাকি সব শুধুই আকর্ষণ। কিন্তু আজকাল ভালবাসা সঠিক নয়।’ তবে তিনি মনে করেন, ভাগ্যে থাকলে তাঁর এই বয়সেও বিয়ে হবে। ভাগ্য সহায় থাকলে তিনি এখনও তাঁর মনের মানুষ খুঁজে পাবেন।

Published by:

Share Link:

More Releted News:

বিদেশের মাটিতে অন্তঃসত্ত্বা দীপিকাকে আগলে রাখছেন শাহরুখ খান, ভাইরাল ভিডিও

ফ্রি’তে শাকিরাকে দেখার সুযোগ, গায়িকার কোপাকাবানা কনসার্টে ২০ লক্ষ ভক্তের ভিড়

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চতুর্থবার হামলা, ফের কমেডিয়ানকে হুমকি

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

‘রাজা শিবাজি’ দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে, স্মৃতিচারণ রীতেশ দেশমুখের

দেড় বছর কাজহীন ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়, বললেন অভিনয়ে ফেরার সংগ্রামের কথা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ