স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, বাবার সঙ্গ ছাড়ে মেয়ে, তবে কী একাকীত্ব গ্রাস করেছিল মুকুলকে?

কিন্তু তাঁদের মধ্যে কেন ছাড়াছাড়ি হয়েছিল তা জানা যায়নি। স্ত্রী ও মেয়েকে ছেড়ে থাকা, দিনে দিনে তাঁকে একাকীত্ব বাড়িতে তুলেছিল। যার কারণে তাঁর ওজন বেড়ে যাচ্ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: অকালেই প্রয়াত হলেন বলিউডের প্রখ্যাত অভিনেতা মুকুল দেব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই একাকীত্ব, ওজন বৃদ্ধির কারণে কষ্ট পাচ্ছিলেন অভিনেতা। তাই গত ১০ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। এ ছাড়াও তাঁর আরও অনেক সমস্যা ছিল। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু বিন্দু দারা সিং তাঁর মৃত্যুর খবরটি প্রথম জানিয়েছেন। ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’, ‘সন অফ সর্দার’ এবং ‘জয় হো’-এর মতো একাধিক সুপারহিট ছবিতে কাজ করেছেন মুকুল। তবে পর্দায় তাঁকে খলনায়ক হিসেবেই বেশি মানাত। দেখতেও সুদর্শন ছিলেন তিনি। অল্প বয়সেই অভিনেতার মৃত্যু বলিউডের কাছে বিশাল ধাক্কার সমান। বিন্দু দারা সিংহ জানিয়েছেন, বাবা-মায়ের মৃত্যুর পর দীর্ঘদিন ধরেই নিজেকে আড়ালে রেখে ছিলেন তিনি।

এমনকী অভিনেতার স্ত্রী এবং সন্তানও তাঁর কাছে থাকতেন না। ডিভোর্সের পরে স্ত্রীর কাছেও তাঁর মেয়ে শিয়া থাকতেন। যার কারণে একাকীত্ব গ্রাস করেছিল অভিনেতার জীবন। তিনি মাদকাসক্ত হয়ে পড়ে ছিলেন। শিল্পা দেবের সঙ্গে বিয়ে হয়েছিল মুকুল দেবের। কিন্তু ২০০৫ সালেই তাঁরা ডিভোর্সের সিদ্ধান্ত নেন। এরপর মায়ের কাছেই মানুষ সিয়া। তবে মুকুলের স্ত্রী কোনও বিনোদন জগতের ব্যক্তিত্ব ছিলেন না। কিন্তু তাঁদের মধ্যে কেন ছাড়াছাড়ি হয়েছিল তা জানা যায়নি। স্ত্রী ও মেয়েকে ছেড়ে থাকা, দিনে দিনে তাঁকে একাকীত্ব বাড়িতে তুলেছিল। যার কারণে তাঁর ওজন বেড়ে যাচ্ছিল। এছাড়াও তিনি অনেকদিন ধরেই বলিউডে কাজ পাচ্ছিলেন না। যার কারণে মুকুল ধারাবাহিকে অভিনয় করতে শুরু করেন। ১৯৯৬ সালে, মুকুল ‘মামকিন’ ধারাবাহিকের মাধ্যমে টিভিতে আত্মপ্রকাশ করেন। তিনি অনেক কমেডি শো-এরও অংশ ছিলেন। একই বছর তিনি চলচ্চিত্রেও প্রবেশ করেন।

সুস্মিতা সেনের সঙ্গে ‘দস্তক’ ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। এরপর তিনি আর পিছনে ফিরে তাকাতে হয়নি। নিজের কেরিয়ার সম্পর্কে মুকুল একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে, ‘আমি আমার কেরিয়ার শুরু করেছিলাম ৯০ এর দশকে। কিন্তু আমাকে কখনও প্রধান চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়নি। ২০০০ সালে, আমার কেরিয়ারে একটি বড় বিরতি পাই। তারপর ‘কেয়া কেহনা’ ছবিতে আমার জায়গায় সইফ আলি খানকে নেওয়া হয়। আমি সেটে আসতে দেরি করেছিলাম বলে রমেশ তৌরানি আমাকে বরখাস্ত করেন। এরপর ২০০০ সালের শুরুতে আমি টিভিতে ফিরে আসি। অনেক বড় বড় সিরিয়ালে কাজ করেছি। টিভি আমার কেরিয়ার বাঁচিয়েছে। শুধু তাই নয়, আমি পঞ্জাবি সিনেমাতেও হাত চেষ্টা করেছি।’ মুকুল পড়তে ভালোবাসতেন। লেখালেখি করতেও ভালবাসতেন। অভিনেতা হওয়ার পাশাপাশি, মুকুল একজন লেখকও ছিলেন। কিন্তু তিনি দীর্ঘদিন ধরে পর্দার বাইরে ছিলেন। তবে লাইমলাইটে আসার আগে মুকুল পাইলট হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন। কিন্তু তার আবেগ অন্যত্র ছিল। মুকুল যখন অষ্টম শ্রেণীতে পড়েন, তখন তিনি অনুভব করেন যে অভিনয় কেরিয়ারই তার জন্য ভাল বিকল্প। দূরদর্শনের একটি নৃত্য অনুষ্ঠানে তিনি মাইকেল জ্যাকসনের মতো অভিনয় করেছিলেন। এরপরেই তাঁর অভিনয়ের পথ প্রশস্ত হয়।

বিগ-বিকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল