ধর্ষণ মামলায় এজাজ খানের আগাম জামিনের আবেদন খারিজ

পাশাপাশি তিনি জানিয়েছেন, এজাজ খানের এক্ষুনি মুক্তি নেই। এই মামলার তদন্তের জন্যে তাঁকে পুলিশি হেফাজতে থাকতে হবে। এবং জিজ্ঞাসাবাদ বহাল থাকবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্ষণ মামলায় অভিযুক্ত অভিনেতা এজাজ খানের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে মুম্বইয়ের দিনদোশি দায়রা আদালত। গতকাল এই রায় দিয়েছে বিচারক দত্ত ধোবাল। পাশাপাশি তিনি জানিয়েছেন, এজাজ খানের এক্ষুনি মুক্তি নেই। এই মামলার তদন্তের জন্যে তাঁকে পুলিশি হেফাজতে থাকতে হবে। এবং জিজ্ঞাসাবাদ বহাল থাকবে।

এজাজ খানের দ্বারা যৌন নির্যাতনের শিকার ভুক্তভোগী অভিনেত্রী FIR-এ অভিযোগে লিখেছেন যে, তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এজাজ খান তাঁর সঙ্গে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। আর তিনি অনেকবার বাধা দিতে চেয়েছিলেন। কিন্তু এজাজ খান জোরপূর্বক তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। যা ধর্ষণের সমান। এই বিষয়ে আদালতের প্রসিকিউটর জানিয়েছেন, এজাজ খান একজন রিয়েলিটি শো হোস্ট এবং একজন সেলিব্রিটি হওয়ার সুযোগ নিয়ে ভুক্তভোগীর আস্থা অর্জন করেছিলেন।এরপর তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকার ধর্ষণে করেন। তাই এজাজের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে ধর্ষণ এবং প্রতারণামূলক সম্পর্কের অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল।

তবে এক্ষেত্রে এজাজ খানের আইনজীবী দাবি করেছেন যে, দুজনেই প্রাপ্তবয়স্ক ছিলেন। তাদের সম্পর্ক সম্মতিতেই হয়েছিল। তিনি আদালতে কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট এবং অডিও রেকর্ডিংও দেখিয়েছিলেন যেখানে ভুক্তভোগী মামলা প্রত্যাহারের জন্য টাকা দাবি করেছিলেন। সুতরাং এজাজ খান জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেনি ভুক্তভোগীর সঙ্গে। তবে, প্রসিকিউশন বলেছে যে, মোবাইল ফোন উদ্ধার, চ্যাটের যাচাই-বাছাই এবং মেডিকেল পরীক্ষার জন্যে এজাজ খানকে হেফাজতে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এছাড়াও, এজাজের পূর্বের অপরাধমূলক রেকর্ড রয়েছে। অতএব, এজাজ খানের আগাম জামিনের আবেদন খারিজ করেছে আদালত।

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল