মুম্বইয়ের হুক্কা বারে তল্লাশির সময়ে আটক কমেডিয়ান মুনাওয়ার ফারুকি

মোট ১৪ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে মুনাওয়ার ফারুকিও রয়েছেন বলে বুধবার জানিয়েছে মুম্বই পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী সাংঘাতিক! সাপের বিষ পাচার কাণ্ডে দিন কয়েক আগেই গ্রেফতার হয়েছিলেন বিগবস ওটিটি ২-বিজয়ী এলভিশ যাদব। ৬ দিন জেল খাটার পর তিনি ছাড়া পান। এই ঘটনার দিন তিনেক পরেই আরেক ঘটনা সামনে এল! মুম্বইয়ের এক হুক্কাবারে অভিযান চালিয়ে পুলিশের হাতে আটক হলেন লকআপ এবং বিগবস ১৭ বিজয়ী তথা স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। মোট ১৪ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে মুনাওয়ার ফারুকিও রয়েছেন বলে বুধবার জানিয়েছে মুম্বই পুলিশ।

তবে মুনাওয়ার ফারুকিকে পরে মুক্তি দেওয়া হয়েছে বলে সংবাদসংস্থা ANI-কে জানিয়েছে মুম্বই পুলিশ। পুলিশ সূত্রের খবর, মুম্বইয়ের ফোর্ট এলাকায় হুক্কা পার্লারটি বেআইনিভাবে পরিচালিত হচ্ছিল। আর সেখানেই মঙ্গলবার অভিযান চালিয়ে প্রায় ৪,৪০০ নগদ এবং ১৩,৫০০ মূল্যের নয়টি হুক্কার পাত্র জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার রাত ঠিক ১০.৩০ টার সময় ওই হুক্কা পার্লারে অভিযানে নামে মুম্বই পুলিশ। তাঁদের অভিযান শেষ হয় বুধবার ভোর ৫টার সময়। তখনই ১৪ জনকে আটক করে পুলিশ। যাঁদের মধ্যে মুনাওয়ার ফারুকিও ছিলেন। তামাকজাত দ্রব্য আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ এখনও ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে।একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা PTI কে জানিয়েছেন, “অভিযানের সময়, পুলিশ স্ট্যান্ড-আপ কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকীকে অন্যদের সঙ্গে যৌথভাবে হুক্কা ধূমপান করতে দেখে। আমাদের কাছে তাদের কুকর্মের একটি ভিডিওও রয়েছে। আমরা ফারুকী এবং অন্যদের আটক করেছিলাম, কিন্তু পরে তাদের বিরুদ্ধে ধারা চাপানোয় তাদের যেতে দেওয়া হয়। যা জামিনযোগ্য ছিল।” ৩২ বছর বয়সী রিয়েলিটি টিভি মুনাওয়ার ফারুকি কয়েক বছর আগে ইউটিউবে স্ট্যান্ড-আপ কমেডিয়ান এবং র‌্যাপার হিসেবে জনপ্রিয় করেন। পাশাপাশি তিনি একাধিকবার বিতর্কেও জড়িয়েছিলেন। প্রথমবার ২০২১ সালে একটি স্ট্যান্ড-আপ শো চলাকালীন হিন্দু দেবদেবীদের সম্পর্কে খারাপ মন্তব্য করার পরে তাঁর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠে।এই মামলায় তিনি এক মাস জেল খেটেছিলেন।

এরপরে, কৌতুক অভিনেতা ঘোষণা করেছিলেন যে ডানপন্থী গোষ্ঠীগুলির হুমকির কারণে দুই মাসের মধ্যে তার ১২ টি শো বাতিল হয়েছে, তাই তিনি কমেডি ছেড়ে দেবেন। এরপর ২০২২ সালে, ফারুকী রিয়েলিটি টিভি শো “লক আপ” এর মাধ্যমে আবারও নিজের পেশায় প্রত্যাবর্তন করেন। আর সেখানেই জেতেন। আর সদ্য শেষ হওয়া বিগবস ১৭ তে তিনি বিজয়ী হন। এবং লাইমলাইটে উঠে আসেন।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন