সুর চুরির অভিযোগ তাহসানের বিরুদ্ধে, ধামাচাপা দেওয়ার চেষ্টা সঙ্গীত নির্মাতার

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার সুর নকলের অভিযোগ উঠল খোদ ঢালিউড ইন্ডাস্ট্রির থেকে। আর এই অভিযোগ উঠলো স্বয়ং বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা তাহসানের বিরুদ্ধে। যিনি কিনা অভিনেত্রী মিথিলার প্রাক্তন স্বামী। বাংলাদেশি সংবাদ মাধ্যম অনুযায়ী, মীরা দেববর্মনের লেখা ও সচীন দেববর্মনের গাওয়া জনপ্রিয় গান ‘দখিন হাওয়া’ গানটি সম্প্রতি নতুনভাবে প্রকাশ করা হয়েছে ‘কোক স্টুডিও বাংলা সিজন ১’এ। আর এই গানটি গেয়েছেন ভারতীয় শিল্পী মধুবন্তী বাগচী। তবে এই গানের নতুন সংস্করণে কিছু পরিবর্তন এসেছে। এই গানের একটি অংশে ফিউশনে রাখা হয়েছে ‘উত্তরের হাওয়া’র কয়েকটি লাইন। যেটি লিখেছেন গাউসুল আলম শাওন।

আর উত্তরের হাওয়া অংশটুকুতে গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা-গায়ক তাহসান খান। আর এই গানটি প্রকাশের পরেই সোশ্যাল মিডিয়ায় রীতিমত তোলপাড় শুরু হয়েছে। কারণ অভিযোগ উঠেছে যে, তাহসানের গাওয়া এই অংশটুকুর সুর নকল করা হয়েছে। যার সুর ও সংগীত করেছেন শায়ান চৌধুরী অর্ণব। এই গানটির নির্দিষ্ট অংশটি মার্কিন কণ্ঠশিল্পী ক্লাইরোর গাওয়া প্রথম অ্যালবাম ইমিউনিটির ‘সোফিয়া’ গানের সুরের সঙ্গে হুবহু মিলে গিয়েছে। যে অ্যালবামটি প্রকাশিত হয়েছিল, ২০১৯ সালে। আর তাহসানের করা গানটির সঙ্গে মূল গানটি একসঙ্গে যোগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গানটি নকলের অভিযোগ করেছেন নেটিজেনরা।

আর এই অভিযোগ মাথাচারা দিলে, বিষয়টি নিয়ে অর্ণবের সঙ্গে তৎক্ষণাৎ যোগাযোগ করা হয় একটি বাংলাদেশের বেসরকারি সংবাদমাধ্যমের থেকে। আর ওই সংবাদমাধ্যমকে তিনি জানান বিষয়টি কাকতালীয়। সোফিয়া শিরোনামের গান তিনি কখনও শোনেননি। অর্ণবের কথায়, “আমি আমার মতো করে সুর তৈরি করেছি। কোনো গানের সঙ্গে মিলে গেলে তা কাকতালীয়। আর যে গানের সুর থেকে নকল করা বলা হচ্ছে সে গান আমি কখনো শুনিনি।” নকলের অভিযোগ প্রসঙ্গে অর্ণব জানিয়েছেন, “এমন একটি বড় আয়োজনের গান নকল করার কোনও প্রশ্নই আসে না। কিন্তু অনাকাঙ্খিতভাবে সুর মিলে গেলে আমাদের কিছু করার নেই।”

১০৪ ফুট উচ্চতার পতাকা উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর