নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রুপোলি পর্দার এক বর্ণময় অধ্যায়ের অবসান। প্রয়াত কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার ভোরে গোয়ায় হৃদ্রোগে আক্রান্ত হন বর্ষীয়ান অভিনেতা। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে বলিউড-সহ গোটা দেশের চলচ্চিত্রমহলে। নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। 

সমাজমাধ্যমে নিজের পোষ্টে শোকপ্রকাশ করে তিনি লেখেন, কিংবদন্তি এই অভিনেতার আকস্মিক প্রয়াণের খবর অত্যন্ত হৃদয়বিদারক। ভারতীয় চলচ্চিত্র তাঁর মতো শক্তিশালী ও স্বতন্ত্র এক কণ্ঠস্বরকে হারাল বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে নানা পাটেকরের সরল জীবনযাপন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং গ্রামীণ মানুষের জন্য তাঁর কাজের কথাও স্মরণ করেন শুভেন্দু। অন্যদিকে, নানার প্রয়াণে শোকবার্তা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘বিখ্যাত অভিনেতা, শক্তিশালী নাট্যশিল্পী এবং সংবেদনশীল সমাজকর্মী, পদ্মশ্রীপ্রাপ্ত নানা পাটেকরজি’র প্রয়াণে শিল্প জগতের অপূরণীয় ক্ষতি হল।’ তাঁর প্রয়াণে ভারতীয় চলচ্চিত্রে যে শূন্যতা তৈরি হল, তা সহজে পূরণ হওয়ার নয় বলেই মনে করছেন অনুরাগীরা। 

আরও পড়ুনঃ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

১৯৫১ সালে মহারাষ্ট্রের রায়গড়ে জন্ম নানা পাটেকরের। অভিনয়ের পাশাপাশি নাট্যচর্চার মধ্য দিয়েই তাঁর শিল্পীজীবনের শুরু। ১৯৭৮ সালে ‘গমন’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। তবে ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘প্রহার’-এর মতো ছবিতে অভিনয় তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। ‘ক্রান্তিবীর’ ছবির জন্য জাতীয় পুরস্কারও পান তিনি। অভিনয়ের পাশাপাশি সমাজসেবামূলক কাজেও যুক্ত ছিলেন নানা। কৃষক ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর জন্যও তাঁর ভূমিকা বার বার প্রশংসিত হয়েছে। তাঁর প্রয়াণে শুধু একজন অভিনেতাকেই নয়, ভারতীয় সংস্কৃতি ও সমাজজগতের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে হারাল দেশ।

৮০ টাকার জন্য গলায় সুঁচ ফুটিয়ে বন্ধুকে খুন, কী ঘটেছিল মদের আসরে?

‘গভীর শূন্যতার’ সৃষ্টি হল, নানা পাটেকরের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথি হামলা, নিহত ৩

পুজোয় নতুন ফোন কিনতে চান? সস্তায় মিলছে 10000mah ব্যাটারিযুক্ত Realme P4 Power

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়ার পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

ডাল-ভাতেই লুকিয়ে ম্যাজিক? নিরামিষ প্লেটেই মিলবে ভরপুর প্রোটিন

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি