নাসিরুদ্দিন শাহ থেকে অমৃতা চট্টোপাধ্যায়, এক সুতোয় বাঁধলেন রঞ্জন পালিত

সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এই ছবির শুটিং চলল সারা কলকাতা জুড়ে। টানা বারো দিন ধরে শ্যামবাজার, ঢাকুরিয়া লেকে হল ছবির শুটিং

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শেষ হল বিখ্যাত সিনেমাটোগ্রাফার রঞ্জন পালিতের দ্বিতীয় ছবি ‘আ নক অন দ্য ডোর’। সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এই ছবির শুটিং চলল সারা কলকাতা জুড়ে। টানা বারো দিন ধরে সেন্ট জেভিয়ার্স কলেজ, শ্যামবাজার, ঢাকুরিয়া লেকে হল ছবির শুটিং। এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন আদিল হুসেন ও অমৃতা চট্টোপাধ্যায়। বিশেষ ও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নন্দিতা দাশ, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক, ইমাদ শাহ, অনুপ্রিয়া গোয়েঙ্কা প্রমুখ। এর আগে বলিউডের একাধিক ছবিতে কাজ করেছেন রঞ্জন পালিত।  তাঁর পরিচালিত  প্রথম ছবির নাম ‘লর্ড অফ দি অরফ্যানস’ আবারও একইভাবে আগামী নতুন ছবির নামও ইংরেজিতে।এর নেপথ্যে কি অন্য কোনও কারণ? পরিচালক জানিয়েছেন এই ছবিতে বাংলা ও ইংরেজি দুটি ভাষাই ব্যবহৃত হয়েছে। শুধু তাই নয় ছবির নামের মধ্যেও রয়েছে ভরপুর নাটকীয়তা। 

এই ছবিতে আদিল হুসেন ও অমৃতা চট্টোপাধ্যায়কে দম্পতির ভূমিকায় দেখবেন দর্শক। তাঁদের পঞ্চম বিবাহবার্ষিকীতে দরজায় আচমকা শোনা যায় একটি নক। আর এখান থেকেই বদলে যায় ছবির গল্প। বলে রাখা ভালো পরিচালনা-প্রযোজনা ও সিনেমাটোগ্রাফি এই তিন ভূমিকাতেই রয়েছেন এই ছবিতে রঞ্জন পালিত।  ছবির অভিনেতা অভিনেত্রিরা এই কাজ নিয়ে ভীষণভাবে আপ্লুত। মজা, গল্প, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে কীভাবে যে ছবির শুটিং হয়ে গেল তা তাঁরা টেরটিও পাননি। এখন পরিচালকের দিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা সকলে। ছবিটা তিনি কীভাবে সাজান এখন সেটাই দেখার। 

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ৫০০ মিটার গভীর খাদে পড়ল ট্যাক্সি, নিহত শিশু-সহ ৮ পর্যটক

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

পুলিশ নয়, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে মস্তানের চরিত্রে সৌম্যদীপ, কীভাবে প্রস্তুতি নিয়েছেন?

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২