আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সম্পর্কে থাকা নিয়ে কী জবাব দিলেন হার্দিক-পত্নী নাতাশা?

courtesy google

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি সমাজমাধ্যমে হার্দিক ও নাতাশা পাণ্ড্যের বিবাহবিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। হার্দিক ও নাতাশা সমাজমাধ্যম থেকে নাকি নিজেদের ছবিও সরিয়ে নিচ্ছেন। সদ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত জয় ছিনিয়ে এনেছে ভারত। ফাইনালের একেবারে শেষ ওভারে হার্দিক পাণ্ড্যর বোলিংয়ের প্রশংসা করছেন অধিনায়ক রোহিত শর্মা। এমনকী হার্দিকের খেলা দেখে প্রশংসায় মেতেছে সমালোচক মহল।কিন্তু ব্যক্তিগত জীবনে টানাপোড়নের আর শেষ নেই। তবে কি বিচ্ছেদকেই সমাধান হিসেবে দেখবেন তাঁরা ? এখন এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে। তখনই ইঙ্গিতপূর্ণ পোস্ট স্ত্রী নাতাশার।

তারকা দম্পতিকে নিয়ে অনুরাগীদের কৌতূহল তো রয়েছেই এবার তা আরও বেশি উস্কে দিয়েছে নাতাশা।নতুন একটি ভিডিয়ো পোস্ট করল নাতাশা। ভিডিয়ো’তে দেখা যাচ্ছে কফি হাতে নিয়ে নিজের মনের কথা বলছে নাতাশা। জানালেন, ‘কত তাড়াতাড়ি আমরা কারও বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলি!আমাদের মধ্যে সহমর্মিতা নেই।শান্ত হয়ে ভাবি না।সরাসরি সিদ্ধান্ত নিয়ে ফেলি। শুধু তাই নয়,রহস্য বাড়িয়ে আরও জানালেন, আমরা দেখি না কী হয়েছে। কোনও ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে। কী পরিস্থিতিতে কোনও ঘটনা ঘটছে’ তবে পরিস্থিতি এমন হলে ধৈয্য ধরার কথাও বলেছেন নাতাশা।

উল্লখ্যে, স্ত্রী নাতাশা স্ট্যাঙ্কোভিচ ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেও বিষয়টা নিয়ে চুপ রয়েছেন হার্দিক। এখনও প্রতিক্রিয়া মেলে নি হার্দিকের তরফে। অন্যদিকে বিশ্বকাপ জয়ের পর হার্দিকের উদ্দেশে একটি শুভেচ্ছাবার্তাও জানাননি নাতাশা।সম্প্রতি তারকা দম্পত্তির এক ঘনিষ্ঠ বন্ধু তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন, যে তাঁদের সম্পর্ক ভাল পর্যায়ে নেই। দুজনের মধ্যে মিল হবার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

২০২০ সালে গাঁটছড়া বাঁধেন নাতাশা স্ট্যাঙ্কোভিচ এবং হার্দিক পাণ্ড্য ২০২৩ সালে রাজস্থানের উদয়পুরে বিয়ের জমকালো অনুষ্ঠান হয়েছিল। হিন্দু এবং খ্রিস্টান মতে বিয়ে করেছিলেন দম্পতি। তবে এবার কি সত্যিই বিচ্ছেদের পথে হাঁটছেন তারকা দম্পত্তি ? এটা সময়ই বলবে।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

বক্স অফিসে আয়ের নিরিখে সলমনকে পিছনে ফেললেন অক্ষয় কুমার

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ