যুদ্ধক্ষেত্রে অমিতাভের নাতি অগস্ত্য নন্দা! প্রকাশ্যে ‘ইক্কিস’-এর ফার্স্ট লুক, উচ্ছ্বসিত নভ্যা-সুহানা

অবশেষে প্রকাশ্যে এসেছে অগস্ত্য নন্দার আসন্ন ছবি 'ইক্কিশ' - এর প্রথম পোস্টার। যেখানে অগস্ত্যকে সেনাবাহিনীর পোশাক পরে এবং বন্দুক ধরে থাকতে দেখা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জোয়া আখতারের ‘আর্চিস’ দিয়ে বলিউডে কেরিয়ার শুরু করেছেন একাধিক স্টার কিড। যার মধ্যে আছেন, শাহরুখ খানের কন্যা সুহানা খান, মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, এবং শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর। নেটফ্লিক্স ছবি টিতে এতগুলি স্টারটিড থাকতেও ছবিটি সফল হয় নি। তবে সবাই নিজেদের দক্ষতা দেখিয়েছেন ছবিতে। যাই হোক, ‘আর্চিস’ রিলিজের পর দু বছর কেটে গিয়েছে। তার মধ্যে খুশি কাপুর ৩ টি ছবিতে অভিনয় করে ফেলেছেন। সুহানা তাঁর বাবার সঙ্গে ‘কিং’ ছবিতে অভিনয় করছেন। অন্যদিকে অগস্ত্যও নানা বিজ্ঞাপনে শুটিংয়ে ব্যস্ত। পাশাপাশি ‘এক্কিশ’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। যেখানে সম্পূর্ণ নতুন অবতারে দেখা যাবে তাঁকে। সেই কারণেই ভক্তরা এতদিন অপেক্ষা করছিল।

অবশেষে প্রকাশ্যে এসেছে অগস্ত্য নন্দার আসন্ন ছবি ‘ইক্কিশ’ – এর প্রথম পোস্টার। যেখানে অগস্ত্যকে সেনাবাহিনীর পোশাক পরে এবং বন্দুক ধরে থাকতে দেখা গিয়েছে। পোস্টার প্রকাশিত হওয়া মাত্রই অগস্ত্যর দিদি নভ্যা নভেলি নন্দাও চিৎকার করেছেন। ভাইকে অভিনন্দন জানিয়েছেন। ১৪ অক্টোবর, ভক্তদের সামনে ‘২১’ এর পোস্টার উন্মোচন করে ছবিটির নতুন মুক্তির তারিখ ঘোষণা করেছেন নির্মাতারা। তবে অগস্ত্য নন্দার সেনা বেশে প্রথম লুক দেখে অবাক হয়ে গিয়েছেন ভক্তরা। পোস্টারগুলি স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে, ছবিটি যুদ্ধ, সাহসিকতা এবং ত্যাগের উপর ভিত্তি করে তৈরি। পটভূমিতে যুদ্ধের পরিবেশ দেখানো হয়েছে। মঙ্গলবার, অরুণ ক্ষেত্রপালের জন্মদিন উপলক্ষে অগস্ত্য নন্দার প্রথম লুক প্রকাশিত হয়েছিল। একটি পোস্টারে, অগস্ত্যকে যুদ্ধের জন্য প্রস্তুত দেখা যাচ্ছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Navya Naveli Nanda (@navyananda)

ছবিটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। অগস্ত্য ছবিতে শহীদ অরুণ ক্ষেত্রপালের ভূমিকায় অভিনয় করবেন। অরুণ ক্ষেত্রপাল ছিলেন একজন ভারতীয় সেনা কর্মকর্তা যিনি ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে শহীদ হয়েছেন। তাঁর সাহসিকতার জন্য তাঁকে মরণোত্তর পরমবীর চক্রে ভূষিত করা হয়েছিল। তিনি একজন ট্যাঙ্ক কমান্ডার ছিলেন, একা হাতে যুদ্ধক্ষেত্রে ১০টি শত্রু ট্যাঙ্ক ধ্বংস করেছিলেন। তিনি দেশের সর্বকনিষ্ঠ বীর হিসেবেও পরিচিত। তিনি যখন শহীদ হন তখন তাঁর বয়স ছিল মাত্র ২১ বছর। এদিন অগস্ত্যর ছবির পোস্টটি শেয়ার করে নভ্যা লিখেছেন, “টোয়েন্টি-ওয়ান এমন একটি গল্প যা আমাদের হৃদয়ে চিরকাল থাকবে। অরুণ ক্ষেত্রপালের জন্মবার্ষিকীতে শুটিং শেষ হয়েছে ছবির। দীনেশ বিজন এবং ম্যাডক ফিল্মস উপস্থাপনা করছেন “টোয়েন্টি-ওয়ান”, যা পরিচালনা করেছেন শ্রীরাম রাঘবন। পরমবীর চক্র প্রাপ্ত সর্বকনিষ্ঠ অফিসারের সত্য ঘটনা। ছবিটি ২০২৫ সালের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।” ছবিতে আরও অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত। ছবির পোস্টারটি শেয়ার করে নিয়েছেন অগস্ত্যর গুজব প্রেমিকা সুহানা খানও।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির