নওয়াজউদ্দিনের কন্যার অভিনয়ে মুগ্ধ নেটা নাগরিকরা, বিঁধলেন বাকি তারকা সন্তানদের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রুপোলি জগতের অনেক অভিনেতা অভিনেত্রীর সন্তানেরা বাবা মায়ের পদাঙ্ক অনুসরণ করে সিনেমা জগতে পা রেখেছেন। তাঁদের কেউ কেউ সিনেপ্রেমীদের থেকে প্রশংসা কুড়িয়েছেন, কেউ সেই চেষ্টায় রয়েছেন। সম্প্রতি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী ইনস্টাগ্রামে তাঁর মেয়ে শোরার একটি ভিডিও শেয়ার করেছেন। শোরাকে একটি দৃশ্যে অভিনয় করতে দেখা যাচ্ছে। নওয়াজ ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, “আমি কি ভিতরে আসতে পারি… প্রথম দৃশ্য।” শুধু এইটুকুই।  এটি কোনও সিনেমা,  সিরিজ, নাকি নাটকের দৃশ্য তা এখনও জানা যায়নি। শুধু শোরাকে ইংরেজিতে সংলাপগুলি বলতে শোনা যাচ্ছে।

এইটুকু সংলাপের মধ্য দিয়েই নেটিজেনদের হৃদয় জিতে নিয়েছেন এই স্টারকিড। বহু নেটজনতা ভূয়সী প্রশংসা করেছেন শোরার। একজন লিখেছেন, “আমি তোমার মধ্যে পরবর্তী রাধিকা আপ্তেকে দেখতে পাচ্ছি।” আর একজন ইনস্টাগ্রাম ইউজার লিখেছেন, “এই ধরনের নেপোটিজম দর্শকরা চায়…অন্যান্য তারকাদের সন্তানদের থেকে অনেক ভাল।” অন্য আর একজন নেটিজেন মন্তব্য করেছেন, “এত স্বাভাবিক @nawazuddin._siddiqui ভাই, ঈশ্বর তাঁকে (শোরাকে) তাঁর জীবনের সমস্ত ভালবাসা এবং সাফল্য দান করুন।”

 

তারকা সন্তানরা সাধারণত নেটিজেনদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পায় না। অধিকাংশ মানুষেরই ধারণা নেপোকিডরা আসলে  স্বজনপ্রীতির ফসল, তাই এরা অভিনয় করতে পারেন না। তবে, মনে হচ্ছে নওয়াজউদ্দিন সিদ্দিকির মেয়ে শোরা অবশ্যই সকলকে মুগ্ধ করেছে। এখন কবে তিনি চলচ্চিত্র জগতে আসেন সেটাই দেখার।

নওয়াজউদ্দিন সিদ্দিকীকে শেষবার দেখা গিয়েছে কোস্টাও সিনেমায়। চলতি বছরের মে মাসে Zee5-এ মুক্তি পেয়েছিল সিনেমাটি। নওয়াজের হাতে রয়েছে সেকশন ১০৮, নূরানী চেহরা, সঙ্গিন এবং রাত আকেলি হ্যায় টু-এর মতো একাধিক ছবি। মহামারী পরবর্তী সময়ে, নওয়াজউদ্দিনের বেশিরভাগ ছবিই OTT’তে মুক্তি পাচ্ছে। তাঁর শেষ প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জোগিরা সারা রা রা’। এই ছবিটি বক্স অফিসে সেভাবে ব্যবসা করতে পারেনি।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে