বিয়ের পর প্রথম পুজো, তৃণাকে নিয়ে গোয়া যাচ্ছেন নীল

চলতি বছরে ফেব্রুয়ারি মাসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসে বৌভাতের অনুষ্ঠান রাখেন দুই তারকা দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি: সারাবছর চূড়ান্ত ব্যস্ততা। কাজের চাপে দম ফেলার সময় নেই। শো, নানা অনুষ্ঠান, শ্যুটিং, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ-সিনেমা কিন্তু পুজোর কটাদিন আনন্দে ও একটু হাল্কা মুডে কাটাতে চান প্রত্যেক তারকাই। কেউ কেউ আবার পুজোতেই বাইরে চলে যান বেড়াতে মুড ফ্রেশের জন্য। কিন্তু বেশিরভাগ তারকার পছন্দ কলকাতাই। কারণ বাঙালি তো, তাই অনেক তারকার পছন্দ কলকাতাই। তাই পুজোর এই চারটে দিন কাজের মাঝেও হুল্লোড় ও আনন্দের সঙ্গেই কাটাতে ভালোবাসেন সকল তারকাই। কিন্তু এবছরে কিছুটা ব্যতিক্রমী সিদ্ধান্ত নিলেন ছোটপর্দার জনপ্রিয় তারকা নীল ভট্টাচার্য। বিয়ের পর প্রথম দুর্গাপুজো। আর এই বছরেই পুজোতে কলকাতায় থাকছেন না নীল। কিছুটা আক্ষেপ থাকলেও বিয়ের পর টানা কাজের চাপ। একসঙ্গে দুটি ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ ও ‘উমা’ শ্যুটিং নিয়ে ব্যস্ত। তাঁর জীবনসঙ্গী তৃণাও ‘খড়কুটো’ নিয়ে ব্যস্ত। তাই এই কদিন ছুটির ফাঁকে শহরের বাইরে রিল্যাক্স করতে যাচ্ছেন নীল-তৃণা।

এই মুহূর্তের সঙ্গে নিজের পুজোর প্ল্যান শেয়ার করেছেন নীল। তিনি জানিয়েছেন, ‘ছুটি পাইনা একদম। বিয়ের পর সেভাবে কোথাও যাওয়া হয়নি। তাই আজ রাতেই গোয়া চলে যাচ্ছি তৃণাকে নিয়ে। ফিরব একাদশীতে। সেখানেই দু’জনে একান্তে সময় কাটাব কিছুটা। তাই আগেভাগেই বাবা-মা আর সবাইকে নিয়ে কলকাতার কিছু পুজো দেখে নিয়েছিলাম। আর পুজো পরিক্রমা করেছি। তাই পুজো মোটামুটি দেখা হয়েছে। তাই আজ রাতেই গোয়া যাচ্ছি।’ টলিউডে হিট জুটি নীল-তৃণা বন্ধুত্ব সর্বজনবিদিত। সেই বন্ধুত্বের মাধ্যমেই একে ওপরের কাছে আসা ও শেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নীল-তৃণা।

চলতি বছরে ফেব্রুয়ারি মাসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসে বৌভাতের অনুষ্ঠান রাখেন দুই তারকা দম্পতি। নীল-তৃণার বিয়েতে আশীর্বাদ করার জন্য হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অনাথ আশ্রমের আড়ালে আর্থিক প্রতারণা, কাটোয়ায় গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষক

দু’চাকা কেনার ইচ্ছে রয়েছে? পুজোয় ৩৪ হাজারেই নিয়ে আসুন স্কুটার

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

১.১৪ লক্ষ টাকা বেতনের সরকারি চাকরি, জেনে নিন আবেদন পদ্ধতি

চড়-পাল্টা চড়, মিছিল ছেড়ে প্রকাশ্য রাস্তায় হাতাহাতিতে দুই মহিলা কংগ্রেস নেত্রী

পেটের টানে অনলাইনে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও বিক্রি, গোপালনগরে ধৃত দম্পতি

ভুট্টার খোসা ফেলে দিচ্ছেন? এই কাজে লাগিয়ে পয়সা বাঁচান

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর